Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাংলাদেশের অর্থপাচার তদন্ত নিয়ে বিভ্রান্তিমূলক প্রচারণার আশঙ্কা ব্রিটিশ এমপিদের

Bangla FMbyBangla FM
৩:২০ pm ২৪, মার্চ ২০২৫
in অর্থনীতি, বাংলাদেশ
A A
0

বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থের তদন্ত প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে বিভ্রান্তিমূলক প্রচারণা চালানো হতে পারে বলে আশঙ্কা করছেন ব্রিটিশ সংসদ সদস্যরা।

সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরকে প্রশ্নবিদ্ধ করতে সন্দেহজনক ই-মেইল পেয়েছেন ব্রিটিশ এমপিরা।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বর্তমানে লন্ডনে অবস্থান করছেন এবং পাচারকৃত বিপুল সম্পদের সন্ধানে যুক্তরাজ্য সরকার ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতা চাইছেন। তার বিশ্বাস, এসব অর্থের একটি অংশ যুক্তরাজ্যে সম্পত্তি কেনার জন্য ব্যবহার করা হয়েছে।

তবে ব্রিটিশ এমপিরা আশঙ্কা করছেন, দুর্নীতি ও অর্থপাচারের তদন্ত আরও জটিল হয়ে উঠতে পারে। কারণ, এ বিষয়ে কাজ করা ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা তথ্য ও প্রচারণা চালানো হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার ও বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকও অর্থপাচারের সন্দেহের তালিকায় রয়েছেন। চলতি বছর ঢাকার দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে মামলা করে, যার পর তিনি পদত্যাগ করেন। তবে তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান মনসুর বলেন, “যারা মানি লন্ডারিংয়ের তদন্তের আওতায় রয়েছে, তারা আমার সুনাম নষ্ট করতে নানাভাবে চেষ্টা চালাচ্ছে।”

ব্রিটিশ সংসদ সদস্যরা বিষয়টি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছেন এবং বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থের তদন্তকে এগিয়ে নিতে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সাবেক এমপি সাইফুলসহ ৬ জনের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
  • শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে লটারি সিস্টেম যুক্তিসঙ্গত মনে হয়নি: সংসদে শিক্ষামন্ত্রী
  • আগামীকাল দিনাজপুরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অগ্নিকাণ্ডে দুই দোকান পুড়ে ছাই
  • ঈদে ফাঁকা রাজধানীর নিরাপত্তায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে: ডিএমপি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম