Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ফুলের টব দিয়ে যানজট নিরসনের ব্যবস্থা করেছে মাভাবিপ্রবি ছাত্রদল

Bangla FMbyBangla FM
২:২৬ pm ১৯, অগাস্ট ২০২৫
in ক্যাম্পাস
A A
0
সমাপ্তী খান
মাভাবিপ্রবি প্রতিনিধি:
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) ক্যাম্পাসের ২য় গেইটের যানজট নিরসনে অভিনব উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, মাভাবিপ্রবি শাখা। ক্যাম্পাসের ২য় গেইটে ফুলের টব বসিয়ে বিভাজনের ব্যবস্থা করেছে সংগঠনটি।
ক্যাম্পাসের প্রবেশপথে যানবাহনের চলাচল ও শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেওয়া হয় বলে জানিয়েছেন ছাত্রদল মাভাবিপ্রবি শাখার নেতৃবৃন্দ।
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর নাইম বলেন, ফুলের টব বসানোর ফলে যেমন যানজট নিরসন হবে, তেমনি ক্যাম্পাসে প্রবেশের পরিবেশ হবে আরও সুন্দর ও নান্দনিক।
এ প্রসঙ্গে ছাত্রদল মাভাবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক সাজিদ ইসলাম দিপু বলেন, শিক্ষার্থীদের চলাচলে যাতে ভোগান্তি না হয় এবং ক্যাম্পাসে শৃঙ্খলা বজায় থাকে, সেজন্য আমরা স্বেচ্ছাসেবী উদ্যোগে এই ব্যবস্থা গ্রহণ করেছি।
শিক্ষার্থীরাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, যানজট নিরসনে এটি কার্যকর ভূমিকা রাখবে এবং একইসঙ্গে সবুজ পরিবেশও তৈরি করবে।
ক্যাম্পাসে শিক্ষার্থীদের উদ্যোগে এ ধরনের কার্যক্রম অন্য সংগঠনগুলোর জন্যও অনুপ্রেরণা হয়ে উঠবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন অনেকে।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শরীয়তপুরে শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা
  • আন্তর্জাতিক শ্রমিক দিবস
  • যুগ যুগ ধরে সাধারণ শ্রমিকের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি: জামায়াত আমির
  • বন্ধ কলকারখানাগুলো পর্যায়ক্রমে চালুর ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
  • রাজশাহীতে ২২০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম