Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

“নিপীড়িত মানুষের অধিকার আদায়ের পথপ্রদর্শক কমরেড রাশিমণি”: রুহিন হোসেন প্রিন্স

Bangla FMbyBangla FM
৫:৫২ am ১৭, অগাস্ট ২০২৫
in সারাদেশ
A A
0
Oplus_131072

Oplus_131072

নূর আলম, নেত্রকোণা প্রতিনিধি:
নেত্রকোণার দুর্গাপুরে শহীদ কমরেড রাশিমণি স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স। শনিবার (১৬ আগস্ট) দুপুরে এ শ্রদ্ধা নিবেদন কর্মসূচি পালন করা হয়।
এ সময় তাঁর সহধর্মিণী ও ছাত্র ইউনিয়নের সাবেক নেত্রী শাহরিয়ার পারভীন কাকলি এবং সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড মোরশেদ আলম উপস্থিত ছিলেন।
নেতারা টংক ও কৃষক আন্দোলনের পথিকৃত নেত্রী, হাজং মাতা শহীদ কমরেড রাশিমণির স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন এবং তাঁর স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন।
পরে স্মৃতিচারণ করতে গিয়ে কমরেড রুহিন হোসেন প্রিন্স বলেন,
“কমরেড রাশিমণি শুধু হাজং সম্প্রদায়ের নেত্রী ছিলেন না, তিনি ছিলেন নিপীড়িত-শোষিত মানুষের অধিকার আদায়ের এক অদম্য কণ্ঠস্বর। জমিদার ও শোষকদের বিরুদ্ধে টংক আন্দোলনে তিনি নারীদের নেতৃত্বে এনে সাহস জুগিয়েছিলেন। তাঁর সংগ্রামী জীবন প্রমাণ করে, একটি সাধারণ গ্রামীণ নারীও অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে ইতিহাস গড়ে তুলতে পারে।
আজ দেশে বৈষম্য ও শোষণ বেড়েই চলেছে। এই সময়ে রাশিমণির সংগ্রামী চেতনা আমাদের পথ দেখায়। আমরা যদি সত্যিই তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে চাই, তবে তাঁর দেখানো সংগ্রামের পথ অনুসরণ করে শ্রমিক-কৃষক-মেহনতি মানুষের মুক্তির রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে। রাশিমণি শুধু হাজং মাতা নন, তিনি সমস্ত শোষিত-বঞ্চিত মানুষের মা। তাঁর আত্মত্যাগ চিরকাল আমাদের অনুপ্রাণিত করবে।”
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • গাজায় প্রতিদিন ৪৭ নারী-শিশুর মৃত্যু: জাতিসংঘ
  • নওগাঁয় ফ্রি চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প 
  • ৪০ বছরের আকাশ-লুটপাটের অবসান, নিজস্ব রাডারে হাজার কোটি টাকা আয়ের পথে বাংলাদেশ
  • ডোমারে প্রবাসীর স্ত্রীকে বিয়ের প্রস্তাব, পুলিশ সদস্য আটক
  • সিরাজগঞ্জে ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ১৪ জন হাসপাতালে ভর্তি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম