Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের দাবিতে শিক্ষার্থীদের জোরালো আন্দোলন

Tanazzina TaniabyTanazzina Tania
৯:০২ am ২৫, অগাস্ট ২০২৫
in ক্যাম্পাস
A A
0
মাসুম মিয়া, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আবারও সরব হয়ে উঠেছেন শিক্ষার্থীরা। গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে তারা দ্রুত সময়ে নির্বাচন আয়োজনের জোর দাবি জানিয়েছেন।
রবিবার (২৪ আগস্ট) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীরা প্রতীকী অবস্থান কর্মসূচি ও গণসমাবেশে অংশ নেন। এসময় প্ল্যাকার্ড–ফেস্টুন হাতে স্লোগান ওঠে— “ছাত্র সংসদ আমার অধিকার, দিতে হবে দিতে হবে”, “অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন চাই”, “উই ওয়ান্ট নাকসু”, “গণতন্ত্রের প্রথম ধারা, ছাত্র সংসদ সবার সাড়া” ইত্যাদি।
ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী জান্নাতী বেগম বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের নয় দফা দাবির একটি ছিল ছাত্র সংসদ। ফ্যাসিবাদের সময়ে শিক্ষার্থীরা নানা ভোগান্তির শিকার হয়েছে। হলের খাবার, লাইব্রেরির বই, চিকিৎসা ও গবেষণার সংকট দূর করতে হলেও ছাত্র সংসদ নির্বাচন প্রয়োজন।”
ফোকলোর বিভাগের শিক্ষার্থী ঐশ্বর্য হৃদয় জানান,“ছাত্র সংসদ নির্বাচন আমাদের গণতান্ত্রিক অধিকার। জুলাই আন্দোলনে এই দাবি ছিল গুরুত্বপূর্ণ। যারা এ দাবির বিরোধিতা করবে, তারা মূলত আন্দোলনবিরোধী শক্তির অংশ।”
পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ইলিয়াস বলেন, “ছাত্র সংসদ না থাকলে বিদ্যমান সংগঠনগুলো স্বৈরাচারী হয়ে উঠবে, সিট বাণিজ্য করবে। আমরা চাই নজরুলের বিশ্ববিদ্যালয়ে স্বচ্ছ ও ন্যায্য ছাত্র সংসদ।”
ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মাসুম মিয়া বলেন,“শিক্ষার্থীদের মতামত ও অংশগ্রহণকে স্বীকৃতি দিতে কার্যকর ছাত্র সংসদ আইন প্রণয়ন এবং স্বচ্ছ নির্বাচন জরুরি। শিক্ষার্থীর ভোটের শক্তি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের পথে অমূল্য অবদান রাখবে।”
কর্মসূচি শেষে শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের সঙ্গে সাক্ষাৎ করেন। উপাচার্য জানান, আগামী মঙ্গলবার গঠনতন্ত্র নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক হবে এবং ইউজিসির সঙ্গে আলোচনার পর রবিবার সিদ্ধান্ত জানানো হবে।
শিক্ষার্থীরা জানান, প্রশাসন যদি প্রতিশ্রুতি অনুযায়ী কার্যকর রোডম্যাপ না দেয়, তবে তারা আরও কঠোর কর্মসূচির দিকে অগ্রসর হবেন।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাউফলে উপকূলের ৬৮৪ হতদরিদ্র পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসা
  • টাঙ্গাইলের মির্জাপুরে ইটভাটার গ্যাসে ফসল নষ্ট ক্ষতিপূরণের দাবি
  • উত্তরাঞ্চলে প্রথম সিআরটি মেশিন স্থাপন
  • দিনাজপুরের ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ বইমেলার পর্দা নামল
  • বন্য হাতির আক্রমণে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম