Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

তজুমদ্দিনে নতুন নির্মিত ঘাটলায় ঢালাইয়ের পরদিনই ফাটল!

Bangla FMbyBangla FM
১:৫৭ pm ১৭, এপ্রিল ২০২৫
in সারাদেশ
A A
0

মো.ইলিয়াস সানি,তজুমদ্দিন, ভোলা:

তজুমদ্দিন উপজেলা গেট সংলগ্ন চাপরাসি বাড়ির দরজায় জেলা পরিষদের অর্থায়নে নির্মিত ঘাটলায় ঢালাইয়ের মাত্র একদিন পরেই বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। ঘটনাটি নিয়ে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে।

স্থানীয়রা অভিযোগ করেছেন, কাজের সময় কোনো ইঞ্জিনিয়ার বা প্রকল্প তদারক কর্মকর্তা উপস্থিত ছিলেন না। ফলে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও কাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে।

একজন এলাকাবাসী বলেন, “যে ঘাটলায় একদিন আগেই ঢালাই হয়েছে, সেটায় যদি এত তাড়াতাড়ি ফাটল ধরে, তাহলে কয়েক মাস বা বছর পর কী অবস্থা হবে?”

চোখে পড়ার মতো বিষয় হচ্ছে, ঘাটলার কাঠামো ও সাপোর্ট সিস্টেমও অত্যন্ত দুর্বলভাবে তৈরি করা হয়েছে। নির্মাণস্থলের আশেপাশে পড়ে আছে নির্মাণ সামগ্রীর প্যাকেট, ময়লা ও বর্জ্য – যা প্রমাণ করে, কোনো প্রকার নিরাপত্তা বা পরিছন্নতার দিকেও নজর দেওয়া হয়নি।

এ বিষয়ে জেলা পরিষদ বা সংশ্লিষ্ট প্রকৌশল দপ্তরের কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।

স্থানীয়রা এ বিষয়ে দ্রুত তদন্ত ও পুনঃনির্মাণের দাবি জানিয়েছেন, যেন সরকারি অর্থের অপচয় রোধ হয় এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা যায়।

Tags: অপরাধদুর্নীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বান্দরবানে মাল্টিমিডিয়া জার্নালিজম প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত
  • ঈদুল আজহার ছুটি ঘোষণা
  • হামের বদলে জলাতঙ্কের টিকা কাণ্ড: ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে হাইকোর্টের নির্দেশ
  • ৬৫ বছরের আইনি লড়াই শেষে পৈত্রিক জমি উদ্ধার
  • পবিপ্রবিতে উপাচার্যের পদত্যাগ দাবিতে চতুর্থ দিনের আন্দোলন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম