Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঝালকা‌ঠি‌তে ১৩জন‌কে কু‌পি‌য়ে জখম

Bangla FMbyBangla FM
১০:১৪ am ০৩, এপ্রিল ২০২৫
in সারাদেশ
A A
0

মো. মোস্তা‌ফিজুর রহমান রিপন, ঝালকা‌ঠি জেলা প্রতি‌নি‌ধি:

পূর্ব বিরোধের জেরে ঝালকা‌ঠি‌তে ১৩জন‌কে কু‌পি‌য়ে জখমর ঘটনায় ঝালকাঠি জেলা যুবদলের যুগ্ম আহবায়ক এইচএম মাইসুল ইসলামসহ ১৩ জনকে কুপিয়ে জখম করা হয়েছে।

বুধবার (২ এপ্রিল) রাত ৯টার দিকে নলছিটি উপজেলার মগড় ইউনিয়নের শ্রীরামপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ওসি মো. আব্দুস সালাম।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত রমজান মাসে ক্রিকেট খেলা নিয়ে ঝালকাঠি জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শহীদুল্লাহ শহীদ ও মগড় ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক আদু হাওলাদারের মধ্যে দুপক্ষের বিরোধ চলছিল। বুধবার রাতে সালিশীকে কেন্দ্র করে শহীদুল্লাহ শহীদের নেতৃত্বে একটি দল এলাকায় প্রবেশ করলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে জেলা যুবদলের যুগ্ম আহবায়ক এইচএম মাইসুল ইসলামসহ ১৩ জন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাইসুল ইসলাম বলেন, স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরও বিএনপির কিছু নামধারী নেতাকর্মীরা আওয়ামী লীগকে পুনর্বাসিত করে দিচ্ছে। আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের দোসররা বিগত দিনে বিএনপির ত্যাগী নেতাদের ওপর হামলা চালিয়েছে, এখন বর্তমানেও হামালা চালাচ্ছে। আর এজন্য দায়ী নামধারী এই নেতারা। এখন পর্যন্ত জেলা বিএনপির বা যুবদলের কোনো নেতাকর্মী আমার খোঁজ নেননি। মগড় ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ছাত্রলীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে আমাদের ওপর হামলা চালানো হয়।

নলছিটি থানার ওসি মো. আব্দুস সালাম বলেন, এটি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করা হচ্ছে। আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি।

Tags: কু‌পি‌য়ে জখমঝালকা‌ঠি‌যুগ্ম আহবায়ক
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সরকারের হঠকারী সিদ্ধান্ত দেশের ব্যাংক ব্যবস্থাকে ঝুঁকিতে ফেলছে: গোলাম পরওয়ার
  • ‘ড্রেস কোড’ বাতিল করল বাংলাদেশ বেতার
  • ঝিনাইদহে প্রবাসীর স্ত্রী’র বিরুদ্ধে তালাক না দিয়ে বিয়ে ও টাকা আত্মসাতের অভিযোগ
  • ঈদযাত্রা হামের সংক্রমণ আরও ভয়াবহ করে তুলবে
  • টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন বন্ধুর মৃত্যু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম