Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জয়-পরাজয় বড় বিষয় নয়, প্রতিযোগীতায় অংশগ্রহণই গুরুত্বপূর্ণ: জেলা প্রশাসক

Nuri JahanbyNuri Jahan
২:০২ pm ২৪, অগাস্ট ২০২৫
in সারাদেশ
A A
0
‎এস.এম. পারভেজ
ঝালকাঠি প্রতিনিধি:
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ঝালকাঠিতে অনুষ্ঠিত জেলেদের নৌকা বাইচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জেলেদের বিনোদনের কথা চিন্তা করেই এই প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। জয়-পরাজয় বড় বিষয় নয়, বরং অংশগ্রহণই গুরুত্বপূর্ণ—এমন মন্তব্য করে তিনি বিজয়ীদের অভিনন্দন জানান এবং অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, নৌকা বাইচ বাংলার আবহমান ঐতিহ্যের অংশ, একে লালন করা আমাদের দায়িত্ব। ঝালকাঠিবাসী স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নিয়ে যে সহযোগিতা করেছেন তার জন্য ধন্যবাদ জানিয়ে তিনি ভবিষ্যতেও এ ধরনের আয়োজনে সবাইকে পাশে থাকার আহ্বান জানান।
‎রোববার বিকেল ঝালকাঠির সুগন্ধা নদীর কিস্তাকাঠি খেয়াঘাট থেকে জেলেদের এই নৌকা বাইচ শুরু হয়ে পৌর মিনি পার্কে এসে তা শেষ হয়। এ প্রতিযোগিতায় জেলেদের মোট ১১টি নৌকা অংশ নেয়, প্রতিটি নৌকায় ছিলেন ৫ জন করে জেলে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ প্রতিযোগিতায় সোবাহান হাওলাদারের দল প্রথম স্থান অর্জন করে। মাহাবুব সিকদারের দল হয় দ্বিতীয় এবং হাফিজুল ইসলামের দল তৃতীয় স্থান অধিকার করে। এরপর বিজয়ী ও সকল অংশগ্রহণকারীদের মধ্যে নগদ অর্থ ও অন্যান্য পুরস্কার তুলে দেয়া হয়।
‎জেলা মৎস্য কর্মকর্তা মো. রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওসার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন ও কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) জহিরুল ইসলাম।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ময়মনসিংহ মেডিকেল কলেজে ৭ দিনের জন্য ক্লাস-পরীক্ষা স্থগিত
  • মেধাবীদের স্বীকৃতি ও এসএসসি বিদায় সংবর্ধনা কাচালং বালিকা বিদ্যালয়ে
  • মির্জা ফখরুলের অবসর প্রসঙ্গে যা বললেন মারুফ কামাল খান
  • নলছিটিতে এমপি ইলেন ভুট্টোর অনুদান বিতরণ
  • চবিতে রাজশাহী জেলা শিক্ষার্থীদের নতুন কমিটি ঘোষণা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম