Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চীনের গভীরে আঘাত হানতে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

Nuri JahanbyNuri Jahan
৬:৩৯ am ২১, অগাস্ট ২০২৫
in বিশ্ব
A A
0

সফলভাবে একটি মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর কথা জানিয়েছে ভারত। দেশটি বলেছে, এ ক্ষেপণাস্ত্র চীনের যেকোনো স্থানে আঘাত হানতে ও পারমাণবিক যুদ্ধাস্ত্র বহন করতে সক্ষম।

অগ্নি-৫ নামের এই ক্ষেপণাস্ত্র গতকাল বুধবার ভারতের পূর্বাঞ্চলীয় ওডিশা রাজ্যে সফলভাবে উৎক্ষেপণ করা হয়। কর্তৃপক্ষ বলেছে, পরীক্ষা চলাকালীন ক্ষেপণাস্ত্রটি পরিকল্পনা অনুযায়ী সব প্রযুক্তিগত ও কার্যক্ষমতার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দুই দেশ ভারত ও চীন দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তারের ক্ষেত্রে একে অপরের প্রতিদ্বন্দ্বী। ২০২০ সালে এক প্রাণঘাতী সীমান্ত সংঘাতের পর তাদের সম্পর্ক খুব খারাপ হয়।

 

ভারত যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও জাপানের সঙ্গে কোয়াড নিরাপত্তা জোটেরও অংশ। এ জোটকে চীনের মোকাবিলায় একটি পাল্টা পদক্ষেপ হিসেবে দেখা হয়।

ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানেরও পারমাণবিক অস্ত্র রয়েছে। ২০২৪ সালের মে মাসে ভারতীয়শাসিত কাশ্মীরে বন্দুকধারীরা ২৬ জনকে হত্যা করার পর দুই দেশ যুদ্ধের দ্বারপ্রান্তে চলে যায়। এ হামলার পেছনে ভারতের অভিযোগের তির ছিল পাকিস্তানের দিকে। তবে পাকিস্তান তা অস্বীকার করেছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কযুদ্ধের কারণে বিশ্ববাণিজ্য ও ভূরাজনৈতিক অস্থিরতা তৈরি হওয়ায় নয়াদিল্লি এবং বেইজিং তাদের সম্পর্ক ঠিকঠাক করার পদক্ষেপ নিয়েছে।

গত অক্টোবরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়ায় এক শীর্ষ সম্মেলনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো দেখা করেন।

আবার মোদি ২০১৮ সালের পর এ মাসে চীনে প্রথম সফরে যাবেন বলে ধারণা করা হচ্ছে। আঞ্চলিক নিরাপত্তা জোট সাংহাই কো–অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।

ইতিমধ্যে নয়াদিল্লি ও ওয়াশিংটনের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়েছে। রাশিয়া থেকে তেল আমদানি করার জেরে ভারতীয় পণ্যে ট্রাম্পের উচ্চ শুল্ক আরোপ করায় এ টানাপোড়েন শুরু হয়।

উল্লেখ্য, পাকিস্তান ও চীনের বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্যে ভারত যেসব স্বল্প ও মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে, অগ্নি-৫ সেসবের একটি।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • অগাস্টিনা চাকমার বক্তব্যকে ‘রাষ্ট্রদ্রোহী’ আখ্যা, বান্দরবানে সম্প্রীতি জোটের তীব্র নিন্দা
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে আবার যুদ্ধ আশঙ্কা: ইরানের সশস্ত্র বাহিনী
  • জামালপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত ব্যাক্তির পরিচয় সনাক্ত
  • রাজবাড়ীতে অনুষ্ঠিত হলো শতবর্ষের ঐতিহ্যবাহী হরিপূজা
  • বান্দরবানে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান মে দিবস

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম