Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

খালেদা জিয়ার জন্য উপহার দেওয়া ‘কালো মানিক’ গ্রহণ হয়নি, সোহাগকে নিজ এলাকায় কোরবানির নির্দেশ

Bangla FMbyBangla FM
১১:৫৬ pm ০৫, জুন ২০২৫
in জাতীয়
A A
0

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রামের কৃষক সোহাগ মৃধার উপহার দেওয়া কোরবানির গরু ‘কালো মানিক’ গ্রহণ করেননি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তবে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সোহাগ মৃধাকে নিজ এলাকায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কোরবানি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৫ জুন) বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোহাগ মৃধা ও তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তাদের জন্য ঈদের বিশেষ উপহার পাঠিয়েছেন।

এর আগে সকাল ৮টায় বিশাল আকৃতির ‘কালো মানিক’ নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন সোহাগ মৃধা। প্রায় ৩৫ মণ ওজন, ১০ ফুট লম্বা ও ৫ ফুট ৪ ইঞ্চি উচ্চতার এই গরুটিকে নিয়ে মির্জাগঞ্জ থেকে ঢাকায় রওনা হওয়ার সময় সোহাগের সঙ্গে ছিল তিনটি মিনি ট্রাক, ব্যানার, সঙ্গীতের দল এবং টি-শার্ট পরা সহযোগীরা।

সোহাগ মৃধা বলেন, “আজ আমি গণতন্ত্রের মাকে গরুটি উপহার দিতে যাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন।”

তিনি জানান, ২০১৮ সালের শেষের দিকে মাত্র ১ লাখ ৩৭ হাজার টাকায় একটি ফ্রিজিয়ান গাভি কিনে তার যাত্রা শুরু হয়। সেই গাভির বাছুরকেই ছয় বছর ধরে দেশীয় খাবার ও ভালোবাসা দিয়ে লালন-পালন করে তিনি তৈরি করেন ‘কালো মানিক’কে।

স্থানীয়রা বলছেন, গরুটির এক সময় ১০ লাখ টাকা দাম উঠেছিল, কিন্তু প্রিয় নেত্রীর প্রতি ভালোবাসার কারণে তা বিক্রি করেননি সোহাগ।

সোহাগের মা হাজেরা বেগম বলেন, “ওর মন চাইছে, তাই এটা খালেদা জিয়াকে উপহার দিতে চায়। আমরাও খুশি।”
স্ত্রী সুলতানা আক্তার পলি বলেন, “কালো মানিক আর আমার ছোট ছেলে একই বয়সী। দুজনকেই মায়া দিয়ে বড় করেছি।”

আমড়াগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম জানান, সোহাগ একজন নিবেদিতপ্রাণ বিএনপি কর্মী এবং তার এই উদ্যোগ দলের প্রতি ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত।

ঘটনাটি সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই বিষয়টিকে রাজনৈতিক শিষ্টাচার ও গ্রামীণ মানুষের আন্তরিকতা—দুটিকেই সম্মান জানানোর এক অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে দেখছেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • এনসিটিবিসহ পাঁচ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ
  • সিআইডি কর্মকর্তা সেজে প্রতারণা,আটক যুবক
  • শ্রীমঙ্গলে ১.৯ কোটি টাকার কৃষি ঋণ বিতরণ
  • কুড়িগ্রামে তিনদিন ব্যাপী মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
  • আগামী অর্থবছরে বিভিন্ন দেশে ১৪ লাখ কর্মী পাঠাতে চায় সরকার: নুর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম