Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কোয়াবের নির্বাচন আজ

Tanazzina TaniabyTanazzina Tania
৮:২৪ am ০৪, সেপ্টেম্বর ২০২৫
in Semi Lead News, খেলাধুলা
A A
0
Oplus_16908288

Oplus_16908288

স্টাফ রিপোর্টার:
ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নির্বাচন নিয়ে ক্রিকেটাঙ্গনে বেশ কয়েকদিন ধরেই ছিল তুমুল আলোচনা।
তবে শেষ মুহূর্তে এসে সেই উত্তেজনা কিছুটা কমেছে। ১১টি পদের মধ্যে ১০টিতেই কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই। একজন করে প্রার্থী মনোনয়ন তোলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন তারা। ফলে নির্বাচনের আসল লড়াইটা হবে কেবল সভাপতি পদে।
আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।
সভাপতি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন সাবেক জাতীয় দলের ক্রিকেটার সেলিম শাহেদ ও বর্তমান জাতীয় দলের ব্যাটার মোহাম্মদ মিঠুন। তাদের মধ্যেই নির্ধারিত হবে কোয়াবের নতুন নেতৃত্বের কেন্দ্রীয় আসন।
ভোটার তালিকায় নাম রয়েছে মোট ২১৫ জনের। সাবেক ও বর্তমান ক্রিকেটারদের অংশগ্রহণে নির্বাচনটি হতে যাচ্ছে এক উৎসবমুখর পরিবেশে-এমনটাই আশা করছে নির্বাচন কমিশন ও প্রার্থীরা।
দুই প্রার্থীর পক্ষ থেকেও চলছে শেষ মুহূর্তের প্রচারণা। প্রধান নির্বাচন কমিশনার ইফতেখার রহমান মিঠু বলেছেন, ‘সব প্রস্তুতি শেষ। আশা করি উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে। সশরীরে যারা ভোট দিতে পারবেন না, তাদের জন্য অনলাইনেও ভোটের ব্যবস্থা করা হয়েছে।’
সভাপতি পদ ছাড়া অন্য সব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হচ্ছেন প্রার্থীরা। সিনিয়র সহ-সভাপতি পদে মনোনয়ন জমা দিয়েছেন সাবেক ক্রিকেটার শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, সহ-সভাপতি হিসেবে থাকছেন জাতীয় দলের বর্তমান উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান।
এছাড়া আট জন সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন-নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, আকবর আলী, রুমানা আহমেদ, শামসুর রহমান শুভ, ইরফান শুক্কুর, সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট ও ইমরুল কায়েস।
নারী ক্রিকেটার রুমানার অন্তর্ভুক্তি এই কমিটিকে দিয়েছে বাড়তি মাত্রা।
সংস্থাটি ক্রিকেটারদের কল্যাণ ও বিভিন্ন দাবি আদায়ে সোচ্চার ভূমিকা পালন করেছে। বর্তমান নেতৃত্ব পরিবর্তনের মাধ্যমে সংগঠনটি নতুন গতিপথ পাবে বলেই মনে করছেন ক্রিকেট সংশ্লিষ্টরা।
সভাপতি পদে কে আসীন হচ্ছেন-সাবেক ক্রিকেটার নাকি বর্তমান তারকা, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন। নির্বাচনের মাঠে লড়াইয়ের বাইরে ক্রিকেটারদের মিলনমেলা হোক প্রাণবন্ত-এমনটাই প্রত্যাশা করছে পুরো ক্রিকেট পরিবার।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাবিতে বেআইনীভাবে আবাসিক রুম তল্লাশির অভিযোগ
  • টাঙ্গাইলে নববর্ষে প্রধানমন্ত্রীর কৃষক কার্ড বিতরণ
  • ফরিদপুরের সদরপুরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত
  • মৌলভীবাজারে বর্ণাঢ্য পহেলা বৈশাখ উদ্‌যাপন
  • ফেঞ্চুগঞ্জে ভারতীয় পণ্যসহ ট্রাক জব্দ, দুইজন আটক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম