Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কুষ্টিয়ায় সৌন্দর্য বর্ধনে বৃক্ষরোপন কর্মসূচি পালন করছে  ক্লিন কুষ্টিয়া – গ্রীন কুষ্টিয়া

Bangla FMbyBangla FM
১০:৪১ am ২০, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
0


কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়া জেলার সড়ক ও সমগ্র কুষ্টিয়া জেলার সৌন্দর্য বর্ধনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে ক্লিন কুষ্টিয়া – গ্রীণ কুষ্টিয়া নামের একটি সেচ্ছাসেবী সংগঠন।

সেচ্ছাসেবী সংগঠনের মতে,পরিচ্ছন্ন ও সবুজ কুষ্টিয়া গড়তে ৩০ হাজার গাছ রোপণের কর্মসূচি হাতে নিয়েছে গ্রিন কুষ্টিয়া-ক্লিন কুষ্টিয়া নামে একটি সামাজিক সংগঠন। 

এর অংশ হিসেবে বৃহস্পতিবার কুষ্টিয়া শহরের মজমপুর গেট থেকে ডিসি অফিসের সামনে  ও ত্রিমোহনী এবং চৌরহাস মোড় পর্যন্ত হাইওয়ে সড়কের আইল্যান্ডে কয়এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে সংগঠনটি।বেলা ১১টার দিকে বিভিন্ন বাহারি প্রজাতির সৌন্দর্যবর্ধক গাছ নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।এ সময় আরও উপস্থিত ছিলেন ক্লিন কুষ্টিয়া – গ্রীণ কুষ্টিয়ার আহবায়ক  আব্দুল মুইদ বাবুল, সদস্য সচিব মোঃ জামির ইসলামসহ সেচ্ছাসেবী সংগঠনের কয়একশ কর্মী। 

এ সময় সংগঠনটির উদ্যোক্তা ও কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার সাংবাদিকদের  বলেন, ঈদের আগেই আমরা ৪-৫ কিলোমিটার সড়কে গাছ রোপণ শেষ করতে চাই।
 জাকির হোসেন আরও বলেন, আমরা সড়কের আইল্যান্ডে শুধু সৌন্দর্যবর্ধক গাছ রোপণ করছি। তবে জেলার অন্যান্য প্রতিষ্ঠান কিংবা এলাকায় বৃক্ষরোপণের ক্ষেত্রে ফলজ ও বনজ গাছ রোপণ করা হবে।

পবিত্র ঈদুল ফিতরের পর জেলাব্যাপী এই কর্মকাণ্ড শুরু হবে বলেও জানান জাকির হোসেন সরকার।

তিনি বলেন, আমরা বর্তমানে কুষ্টিয়া সদর উপজেলায় এ কর্মকাণ্ড পরিচালনা করছি। তবে জেলার অন্যান্য উপজেলা থেকেও ব্যাপক সাড়া পাচ্ছি।বৃক্ষরোপণ কর্মসূচি ছাড়াও গ্রিন কুষ্টিয়া-ক্লিন কুষ্টিয়ার উদ্যোগে সংগঠনটির প্রায়ই ৯ শতাধিক কর্মী প্রতি শুক্রবার জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছেন। সম্প্রতি সংগঠনটির প্রায় ৩শ সদস্য রাজশাহী জেলার পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম পরিদর্শন করে এসেছেন।সংগঠনটির সদস্যরা বলছেন তারা কুষ্টিয়া জেলাকে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং বনায়নের দিক থেকে সারাদেশের মধ্যে সবচেয়ে চেয়েও সুন্দর জেলা হিসেবে গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

Tags: গ্রিন কুষ্টিয়া-ক্লিন কুষ্টিয়াসেচ্ছাসেবী সংগঠন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শ্রীমঙ্গলে খাদ্য প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ৩ লাখ
  • বান্দরবানে বিশিষ্টজনদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল
  • ফরিদপুর জেলার ৪০টি পাম্পের অধিকাংশ পাম্পেই তেল নেই: পেট্রলপাম্প মালিক সমিতি
  • মুন্সীগঞ্জের সাবেক এমপি মহিউদ্দিন আহমেদ আর নেই
  • আলোচিত এলপিজি স্টেশন মালিক এন আলম কারাগারে

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম