Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কুমিল্লায় আওয়ামী লীগকে গণধোলাই দিয়ে জেলে ভরার দাবি জাতীয় নাগরিক পার্টির নেতা শিশিরের

Bangla FMbyBangla FM
৩:৫১ am ২৯, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
0

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশির বলেছেন, “বিগত দিনে শুনেছি কুমিল্লা আওয়ামী সন্ত্রাসীদের ঘাঁটি। কিন্তু আমরা বলতে চাই, কুমিল্লায় যেখানে আওয়ামী লীগ, সেখানেই গণধোলাই। আওয়ামী লীগকে যেখানে পাবেন, সেখানে গণধোলাই দিয়ে জেলে দেবেন। আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের স্লোগান, ‘একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর’।”

শুক্রবার (২৮ মার্চ) কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উচ্চ বিদ্যালয় মাঠে এনসিপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় শিশির আরও বলেন, “আমরা দেখতে পাচ্ছি, কেউ কেউ এখন জুলাই বিপ্লবকে স্বীকার করতে চাচ্ছে না। এটা দ্বিতীয় স্বাধীনতা বলছে না। তারা বলছে, এটা বিপ্লবই হয়নি। আপনারা আমাদের সহযোগী ছিলেন। এতদিন মজলুম ছিলেন। আপনারা যদি এখন মজলুম থেকে জালিমে রূপান্তর হতে চান, আমরা আপনাদের আওয়ামী লীগের মতোই পরাজিত করে ছাড়ব।”

তিনি আরও বলেন, “আন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাই, জুলাইয়ের প্রতিটি শহীদকে রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, অবিলম্বে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করুন। সেকেন্ড রিপাবলিক (স্বাধীনতা) ঘোষণা করুন। বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে অনেক ছিনিমিনি খেলা হয়েছে। এখনো খেলার চেষ্টা চলছে।”

জাতীয় সংসদ নির্বাচন এবং গণপরিষদ নির্বাচন একসঙ্গে করার দাবি জানিয়ে শিশির বলেন, “যদি এর ব্যতিক্রম হয়, জুলাই আন্দোলনের মহানায়করা আবারও রাজপথে বুকের তাজা রক্ত দিতে নেমে আসবে।”

এ সময় বিক্ষোভ মিছিলে পাঁচ শতাধিক এনসিপি নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন এবং আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। তারা আওয়ামী লীগের বিরুদ্ধে অতীতের নিপীড়ন-নির্যাতনের নানা অভিযোগ তোলেন।

এনসিপির নেতৃবৃন্দ, কুমিল্লা মহানগর কমিটির ছাত্র নেতা এবং অন্যান্য নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবিতে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বাগমারা বাজারে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি বাগমারা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বাগমারা দক্ষিণ বাজারে গিয়ে শেষ হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • এনসিটিবিসহ পাঁচ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ
  • সিআইডি কর্মকর্তা সেজে প্রতারণা,আটক যুবক
  • শ্রীমঙ্গলে ১.৯ কোটি টাকার কৃষি ঋণ বিতরণ
  • কুড়িগ্রামে তিনদিন ব্যাপী মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
  • আগামী অর্থবছরে বিভিন্ন দেশে ১৪ লাখ কর্মী পাঠাতে চায় সরকার: নুর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম