Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কিশোরগঞ্জে ওয়ালীউল্লাহ রাব্বানী ফ্যানস এর বিশাল ঈদ শোভাযাত্রা

Bangla FMbyBangla FM
৩:০২ pm ০৬, এপ্রিল ২০২৫
in বাংলাদেশ জাতীয়তাবাদী দল
A A
0

সালেক হোসেন রনি, কিশোরগঞ্জ।

কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি ওয়ালীউল্লাহ রাব্বানী ফ্যানস এর উদ্যোগে বিশাল ঈদশোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে শহরের রথখলা ময়দান থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এর আগে শহরের ছয়টি এলাকা থেকে পৃথক পৃথক শোভাযাত্রা গিয়ে রথখলা ময়দানে সমবেত হয়। ছয়টি অঞ্চলকে ভিন্ন ভিন্ন নামে অভিহিত করে কর্মসূচি ঘোষণা করে ওয়ালীউল্লাহ রাব্বানী ফ্যানস। এরমধ্যে পূর্বাশা ক্লাব সংলগ্ন হযরত আবু বকর (রা.) অঞ্চল, নিউটাউন বিওসি মোড় সংলগ্ন হযরত বেলাল (রা.) অঞ্চল, বত্রিশ ইউভার্সেল হল সংলগ্ন হযরত আলী (রা.) অঞ্চল, গুরুদয়াল সরকারি কলেজ মসজিদ সংলগ্ন হযরত ওমর (রা.) অঞ্চল, পুরাতন স্টেডিয়াম সংলগ্ন (বটতলা) হযরত ওসমান (রা.) অঞ্চল ও উকিলপাড়া মোড় সংলগ্ন হযরত আনাস (রা.) অঞ্চল।

বিকাল তিনটার দিকে ছয়টি অঞ্চল থেকে পৃথক পৃথকভাবে শোভাযাত্রা শুরু করা হয়। শোভাযাত্রাগুলো গিয়ে মিলিত হয় রথখলা ময়দানে। প্রতিটি অঞ্চল থেকে দুই সহস্রাধিক করে প্রায় ১৫ হাজার কর্মী-সমর্থক শোভাযাত্রায় অংশ নেন।

শোভাযাত্রায় নেতৃত্ব দেন শোভাযাত্রার সমন্বয়কারী রশিদাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মোশারফ হোসেন শিহাব, আলী আজগর ভূঁইয়া কনক, কাজী শফিকুল হক বাবু, আবুল কালাম আজাদ, এহতেশামুল হুদা মুনাব্বী, আরিফুল ইসলাম সুজন প্রমুখ।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে কিশোরগঞ্জবাসীকে শুভেচ্ছা জানিয়ে শোভাযাত্রার আয়োজন করা হয়।

Tags: বিএনপি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কুমিল্লা সীমান্তে ৩ কোটি টাকার ট্যাপেন্টাডল জব্দ
  • শিক্ষার্থীদের ঈদযাত্রায় বেরোবির বিভাগীয় বাস সার্ভিস চালু
  • শ্যামনগরে আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস উপলক্ষ্যে প্রাণবৈচিত্র্য মেলা অনুষ্ঠিত
  • পবিপ্রবির শিক্ষক-কর্মকর্তাসহ ২২ জনের বিরুদ্ধে মামলা
  • আখাউড়া-সিলেট রেলপথে ট্রেন-পিকআপ সংঘর্ষ, গরু আহত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম