Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কমলগঞ্জে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ণ কর্মসূচির উদ্বোধন

Bangla FMbyBangla FM
৩:৫৮ pm ২২, অগাস্ট ২০২৫
in সারাদেশ
A A
0
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও পুরোনো সদস্যদের নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় উপজেলা চৌমুহনাস্থ জেলা পরিষদ অডিটরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। কমলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।
কমলগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক, পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খানের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হোসেন ও পৌর বিএনপির যুগ্ম আহবায়ক প্রত্যুষ ধরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য দুরুদ আহমদ, পৌর বিএনপির আহবায়ক সোয়েব আহমদ, বিএনপি নেতা সিরাজুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) বলেন, বিএনপিকে শক্তিশালী করতে হলে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংহত করতে হবে। নতুন সদস্য সংগ্রহের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে যাতে ফ্যাসিবাদী আওয়ামী লীগের কেউ ঢুকে না যেতে পারে। বিএনপির একজন আদর্শিক কর্মী হতে হলে ন্যূনতম যোগ্যতা থাকতে হবে। যারা শহীদ প্রেসিডেন্ট জিয়ার আদর্শ ও নীতি-আদর্শে বিশ্বাসী, তাদেরকেই সদস্য হিসেবে গ্রহণ করতে হবে। আগামী দিনে শহীদ জিয়ার আদর্শের সৈনিক এবং তারেক রহমানের নির্দেশে বিএনপিকে সংগঠিত ও শক্তিশালী করতে হবে। এই সদস্য সংগ্রহ কর্মসূচি শুধু সদস্য বাড়ানোর জন্যই নয়, বরং গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য।
উক্ত কর্মসূচিতে উপজেলা ও পৌর বিএনপির অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জামালপুরে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
  • ট্রাম্পের হরমুজ অবরোধে ইরানের দৈনিক ক্ষতি কোটি ডলারে, প্রকাশিত হিসাব
  • বর্ণাঢ্য আয়োজনে বাঘাইছড়িতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন
  • মিস্ত্রি ও শিক্ষার্থীদের দিয়ে দেয়াল ভাঙার সময় ধস, মাদরাসা ছাত্রের মৃত্যু
  • বৈশাখী শোভাযাত্রায় গণতন্ত্র পুনরুত্থানের বার্তা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম