Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ওসমানীনগরে সরকারি জায়গার গাছ কেটে নিচ্ছেন আওয়ামীলীগ নেতা

Bangla FMbyBangla FM
৫:৪১ pm ০৭, এপ্রিল ২০২৫
in সারাদেশ
A A
0

আতাউর রহমান কাওছার, ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি

ওসমানীনগরের গোয়ালাবাজারে দাসপাড়া-গয়নাঘাট নামক খালের পাড় থেকে দীর্ঘদিন ধরে বেড়ে উঠা আনুমানিক ৫লক্ষ টাকা মূল্যের প্রায় ৩০টি গাছ কেটে নেওয়ার খবর পাওয়া গেছে। গত দুই সপ্তাহ ধরে গাছগুলো খালের পাড়ের জমির মালিক গ্রামতলা (দাসপাড়া) গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী হাজি ইয়াওর মিয়ার নিকট থেকে ক্রয় করে গাছ কাটা শুরু করেন স্থানীয় আওয়ামীলীগ নেতা বাদল দেব। এঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুরাতন এসব গাছ কাটার কারণে পরিবেশ বিনষ্টসহ সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।

জানা যায়, উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের গয়নাঘাটস্থ দাসপাড়া-গয়নাঘাট খালের পাড়ে সরকারি ভূমির উপর বেড়ে উঠে ইউক্লিপটাস, রেইন্ট্রি ও একাশি জাতের বড় প্রায় ৩০টি গাছ। সম্প্রতি খালের পাড়ে পার্শ্ববর্তী জমির মালিক স্থানীয় গ্রামতলা (দাসপাড়া) গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী হাজি ইয়াওর মিয়া আওয়ামীলীগ নেতা বাদল দেবের কাছে এই গাছগুলো বিক্রি করেন বলে বাদল দেব দাবি করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, আমরা ছোট বেলায় এ খাল দিয়ে ইঞ্জিনচালিত নৌকা চলতে দেখেছি। খালটি যথাযথ কর্তৃপক্ষ পরিমাপ করলে এ গাছগুলো সরকারি ভূমিতেই পড়বে।

হাজি ইয়াওর মিয়ার শ্যালক আবেদুল বলেন, হাজি ইয়াওর মিয়া লন্ডন চলে গেছেন। তার কোন মোবাইল নাম্বারও আমার কাছে নেই। এ ব্যাপারে আমি কোন বক্তব্য দিতে পারবো না।

বাদল দেব বলেন, আমরা ভূমি পরিমাপ করে ৩০টি গাছ কিনেছি। এ গাছ সরকারের জায়গায় পড়েনি। ব্যক্তি মালিকানার জেনেই আমি কিনেছি।

গোয়ালাবাজার ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহিন মিয়া বলেন, এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না, ইউএনও স্যারের সাথে যোগাযোগ করেন।  

তাজপুর তহশিল অফিসের তহশিলদার হুসনে আরা বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।

ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে সরকারি জায়গার গাছ কাটা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ফুলবাড়ীতে পুলিশের অভিযানে গাঁজা ও নগদ টাকা উদ্ধার
  • দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫.৭৬ বিলিয়ন ডলার
  • আমাকে ছাড়া ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প
  • সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: স্থানীয় সরকারমন্ত্রী
  • শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতানসহ ১৩ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম