Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঝালকাঠিতে দুই যুবককে কুপিয়ে জখম করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

Bangla FMbyBangla FM
১১:০৬ am ১৯, ফেব্রুয়ারী ২০২৫
in সারাদেশ
A A
0

ঝালকাঠি প্রতিনিধিঃ-

ঝালকাঠিতে দুই যুবককে কুপিয়ে জখম করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবা সমাবেশিত  হয়েছে। মঙ্গলবার সকালে ঝালকাঠি প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ঝালকাঠি পৌরসভার ৯ নং ওয়ার্ডের কলাবাগান এলাকাবাসীর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। পরে বিক্ষোভকারীরা ঝালকাঠি সদর থানার সামনে গিয়ে বিক্ষোভ করেন।

আহত দুই যুবক হলেন প্রিন্স ও পারভেজ। তাঁরা ঝালকাঠির মো. কামাল হোসেনের ছেলে। ঝালকাঠি সদর হাসপাতালে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের অভিযোগ, গত ১৫ ফেব্রুয়ারি রাতে আওয়ামী লীগ নেতা  সৈয়দ হোসেন ও তার দলবল নিয়ে তাদের ওপর হামলা চালায়।  বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধন ও বিক্ষোভে কামাল হোসেন, সেলিমসহ স্থানীয় অনেকেই বক্তব্য রাখেন।পরে পুলিশের আশ্বাসে বিক্ষোভকারীরা শান্ত হন।

ওসি তদন্ত আল আমিন বলেন, মামলা ও তদন্ত চলমান আছে। তিনি  বিক্ষোভকারীদের আস্বস্ত করেন অভিযুক্ত সৈয়দ হোসেনকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হবে।

এস.এম. পারভেজ 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • এনসিটিবিসহ পাঁচ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ
  • সিআইডি কর্মকর্তা সেজে প্রতারণা,আটক যুবক
  • শ্রীমঙ্গলে ১.৯ কোটি টাকার কৃষি ঋণ বিতরণ
  • কুড়িগ্রামে তিনদিন ব্যাপী মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
  • আগামী অর্থবছরে বিভিন্ন দেশে ১৪ লাখ কর্মী পাঠাতে চায় সরকার: নুর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম