Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঈদযাত্রায় র‍্যাব-৯ এর নিরাপত্তা বলয়

Bangla FMbyBangla FM
৩:১৭ pm ০৪, জুন ২০২৫
in বাংলাদেশ
A A
0

সত্যজিৎ দাস:

আসন্ন পবিত্র ঈদ উল-আযহা ঘিরে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে সিলেটসহ আশপাশের জেলাগুলোতে ব্যাপক নিরাপত্তা কার্যক্রম গ্রহণ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।

যাত্রীদের সুরক্ষা,পশুর হাটে অপরাধ দমন ও গণপরিবহনে শৃঙ্খলা আনতে র‍্যাব-৯ সিলেট, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ‘র‍্যাব সাপোর্ট সেন্টার’ চালু করেছে।

সেন্টারে যা থাকবে:
১) হঠাৎ অসুস্থ যাত্রীদের জন্য তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা।
২) যান্ত্রিক ত্রুটিতে বিকল হওয়া গাড়ির জন্য মেকানিক সহ মেরামত সুবিধা।
৩) সিসিটিভি নজরদারি ও ২৪ ঘণ্টা অভিযোগ গ্রহণ ও আইনগত সহায়তা।

পশুর হাটে জালনোট শনাক্তে র‍্যাব বুথ, ছিনতাই,চাঁদাবাজি,পকেটমার এবং মলম পার্টি দমনে নিয়মিত টহল।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান,
“ঈদযাত্রায় যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে র‍্যাব নিরলসভাবে কাজ করছে। যেকোনো অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

আরও যা করছে র‍্যাব-৯:
১) গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষ চেকপোস্ট।
২) খাদ্যে ভেজাল রোধে ভ্রাম্যমাণ আদালত।
৩) টিকিট কালোবাজারি ও অতিরিক্ত দাম নেওয়ার বিরুদ্ধে মোবাইল কোর্ট।
৪) সাইবার অপরাধ রোধে ২৪/৭ মনিটরিং।
৫) জরুরি প্রয়োজনে কুইক রেসপন্স টিম প্রস্তুত।
৬) সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাস,ট্রেন ও লঞ্চ স্টেশনে।

ঈদের আগে-পরে সর্বমোট সাতদিন চলবে এই বিশেষ অভিযান।

Tags: ঈদযাত্রায় র‍্যাব-৯ এর নিরাপত্তা বলয়
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইসরায়েলি হামলার পর তেহরানে ভয়াবহ আগুন, ‘অ্যাসিড বৃষ্টি’র সতর্কতা; নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের খবর
  • ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাজ্যকে সতর্ক করল তেহরান
  • সিরাজগঞ্জে সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন
  • ইটভাটার মাটি ও ইট পরিবহনে ধ্বংস রাস্তা, স্বাস্থ্যঝুঁকিতে গ্রামবাসী
  • সুবর্ণচরে ৪ পরিবারকে জিম্মি করে রাখতে চায় প্রভাবশালীরা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম