Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আ. লীগ শুধুই লুটপাট করেছে, কোনো উন্নয়ন করেনি : তাহসিনা রুশদীর লুনা

Bangla FMbyBangla FM
১:৪৬ pm ১৬, ফেব্রুয়ারী ২০২৫
in রাজনীতি
A A
0

আতাউর রহমান কাওছার, বালাগঞ্জ :


বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, আওয়ামী লীগ গত ১৭ বছরে শুধুই লুটপাট করেছে, লুটপাটের টাকা বিদেশে পাচার করেছে। রাস্তাঘাটের কোনো উন্নয়ন করেনি। তারা ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য আপনাদের প্রিয় নেতা এম ইলিয়াস আলীকে গুম করেছিল। ইলিয়াস আলীকে তারা ভয় পেত। কারণ, ইলিয়াস আলী এদেশের মানুষের গনতন্ত্রের কথা বলতেন, ফ্যাসিস্ট হাসিনার সব অন্যায় কর্মকাণ্ডের বিরুদ্ধে ইলিয়াস আলী সব সময় প্রতিবাদী ছিলেন।


গতকাল রবিবার দুপুর ১ টার দিকে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের উদ্যোগে সিলেটের বালাগঞ্জের এম এ খান অডিটোরিয়ামে ফ্রি চক্ষুশিবির উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।


তাহসিনা রুশদীর লুনা বলেন, বিএনপি হচ্ছে জনগণের সঙ্গে সম্পৃক্ত একটি দল। বিএনপি সব সময় জনগণের কথা চিন্তা করে। সমাজে অনেক মানুষ রয়েছে যারা টাকার অভাবে অথবা দূরবর্তী স্থানে গিয়ে চিকিৎসা করাতে পারেন না। আজ এই ফ্রি চক্ষুশিবির তাদের অনেক উপকারে আসবে। এই মহতি উদ্যোগের জন্য আমি এম এ মালিক ভাইকে ধন্যবাদ জানাই।


বিএনপি নেতা জাকির হোসেন ও মাসুক মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালাগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ জামাল আহমদ খলকু।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
  • ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত
  • বিউটি রাণীর ভিডিওতে আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ মেলেনি
  • জয়পুরহাটে সৎমা হত্যা মামলায় ছেলেসহ তিনজনের যাবজ্জীবন
  • মোদি সরকার বিরোধী পোস্টের বিরুদ্ধে অভিযানে নেমেছে দিল্লি পুলিশ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম