Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আজীবন জনকল্যাণে নিবেদিত আবদুল্লাহ আল নোমান অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন: সৈয়দ এমরান সালেহ প্রিন্স

Bangla FMbyBangla FM
৫:৫৭ pm ০৫, এপ্রিল ২০২৫
in বাংলাদেশ জাতীয়তাবাদী দল
A A
0

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, প্রয়াত নেতা আবদুল্লাহ আল নোমান আজীবন জনকল্যাণে নিবেদিত থেকে এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি শনিবার (৫ এপ্রিল) চট্টগ্রামে মরহুম আবদুল্লাহ আল নোমানের চেহলাম উপলক্ষে পারিবারিক উদ্যোগে আয়োজিত দোয়া ও মেজবান অনুষ্ঠানে এ মন্তব্য করেন।

প্রিন্স বলেন, “আবদুল্লাহ আল নোমান একজন স্বাভাবিক রাজনীতিবিদ হিসেবে তার উত্থান ও কর্মকাণ্ডে জনকল্যাণের পাশাপাশি দেশের উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করেছেন। ঘণ্টার পর ঘণ্টা বললেও আবদুল্লাহ আল নোমান সম্পর্কে বলা শেষ হবে না।” তিনি আরও বলেন, “বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী এই রাজনীতিবিদ দেশ গঠনে ও আন্দোলন সংগ্রামে গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছেন, এবং তার কারণে বীর চট্টলার জনগণ তাকে হৃদয়ে ধারণ করেছে।”

এ সময় তিনি সবাইকে বরেণ্য এই রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমানকে অনুসরণ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য গোলাম আকবর খোন্দকার, মেয়র শাহাদত হোসেন, লায়ন আসলাম চৌধুরী, সরওয়ার জামাল নিজাম, এম নজিম উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন।

এছাড়া, অনুষ্ঠানে হাজার হাজার নেতাকর্মী ছাড়াও সরকারি ও বেসরকারি কর্মকর্তা, ব্যাংকার, শিক্ষক, ব্যবসায়ী, চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মরহুম আবদুল্লাহ আল নোমানের ছেলে সাইয়েদ আল নোমান তূর্য্যর পরিচালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নোয়াখালীতে জামায়াত কর্মী গুলিবিদ্ধ
  • “তুহিন মাহমুদকে সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ঘোষণা করলো এনসিপি”
  • শ্রীমঙ্গলে লাশ গুম:২৪ ঘণ্টায় আসামি আটক
  • জেলা ফুটবলে সেরা মৌলভীবাজার পৌরসভা ও শ্রীমঙ্গল
  • ‘মা পদক ২০২৬’ সম্মাননা পেলেন কিংবদন্তি অভিনেত্রী ববিতা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম