Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বরুড়ায় জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী জাকারিয়া তাহের সুমন

Bangla FM OnlinebyBangla FM Online
৫:২৮ pm ১৪, ফেব্রুয়ারী ২০২৬
in নির্বাচন
A A
0

মোহাম্মদ মাসুদ মজুমদার,

গতকাল ১২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরুড়া উপজেলার ১০৫ টি কেন্দ্রে উপলক্ষে কুমিল্লা ৮ বরুড়া আসনে ১০৫ টি কেন্দ্রে পুরুষ ভোটারের সংখ্যা ১৮৮১০১, মহিলা ভোটারের সংখ্যা ১৮৪২৮১, তৃতীয় লিঙ্গ ভোটার ৩জন, মোট ভোটারের সংখ্যা ৩৭২৩৮৫, পোষ্টাল ব্যালট নিবন্ধন অনুযায়ী পুরুষ ভোটার ৭৯৯৭, মহিলা ভোটার ৪৫১, মোট ভোটার ৮৪৪৮ জন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০৫টি কেন্দ্রে প্রদত্ত মোট বৈধ সংখ্যা ২১৫৪৬৩টি, বাতিলকৃত ভোটের সংখ্যা ৫৫৯৬, সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ২২১০৫৯, প্রদত্ত ভোটের শতকরা ৫৯.৩৬%,

১২ ফেব্রুয়ারী সারাদেশের ন্যায় বরুড়া উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভা কেন্দ্রে একযোগে সকাল সাড়ে সাতটায় ভোট গ্রহণ শুরু হয়। ভোটাররা নির্ধারিত সময়ে লাইনে দাঁড়িয়ে ভোট প্রয়োগ করেন। বেলা বাড়ার সাথে সাথে মহিলা ভোটারের পাশাপাশি পুরুষ ভোটারের উপস্থিতি বাড়তে থাকে। এদিন উপজেলার বিভিন্ন কেন্দ্র পর্যবেক্ষণ করে জানা যায় ভোটারদের সর্বোচ্চ উপস্থিতি।

এসময় নাম প্রকাশ্যে অনিচ্ছুক কয়েকজন ভোটার জানান বিগত ১৫ বছর আওয়ামীলীগ সরকারের স্বৈরাচারী ও স্বেচ্ছাচারিতার কারনে ভোটের অধিকার হারিয়েছি, আজ ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি ঘর থেকে সাধারণ ভোটাররা নিজের ভোটটি হাসিমুখে দিতে পেরে অত্যন্ত খুশি।

এদিন বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায় পুরুষ ভোটারদের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি সন্তোষজনক। দুপুর ১২.৪৫ মিনিটে খোশবাস উত্তর ইউনিয়নের শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা যায় দুই শতাধিকের উপরে পুরুষ ও মহিলা ভোটারের উপস্থিতি। এছাড়াও সার্বিক নিরাপত্তায় নিয়োজিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আসাদুজ্জামান রনি, বরুড়া উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান হাফিজ, বাংলাদেশ সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি সহ পুলিশের সদস্যরা।

এ নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হলেন বিএনপি মনোনীত প্রার্থী কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন।

বরুড়া উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায় বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জাকারিয়া তাহের সুমন পেয়েছেন ১ লক্ষ ৬৭ হাজার ৪ শত ৩১ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ শফিকুল আলম হেলাল পেয়েছেন ৪১ হাজার ৩শত ৪৫ ভোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি মনোনীত একতারা প্রতীকের প্রার্থী গোলাম মোর্শেদ ৩ হাজার ১শত ৮৯ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মোহাম্মদ গোলাম সাদেক পেয়েছেন ২ হাজার ১শত ৮৪ ভোট, জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী এইচ এম এম ইরফান পেয়েছেন ৭শত ২২ ভোট, ইসলামে ঐক্যজোট মনোনীত মিনার প্রতীকের প্রার্থী আব্দুল কাদের পেয়েছেন ২শত ৭২ ভোট, বাংলাদেশ রিপাবলিকান পার্টি মনোনীত হাতি প্রতীকের প্রার্থী মফিজ উদ্দিন আহমেদ পেয়েছেন ১শত ৫৯ ভোট, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ মনোনীত মই প্রতীকের প্রার্থী আলী আশরাফ পেয়েছেন ১শত ৫৯ ভোট।

প্রাপ্ত ভোটের ফলাফল বিবরণী অনুযায়ী মোট বৈধ ভোটের সংখ্যা ২ লক্ষ ১৫ হাজার ৪শত ৬৩, বাতিলকৃত ভোটের সংখ্যা ৫ হাজার ৫শত ৯৬, সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ২ লক্ষ ২১ হাজার ৫৯ ভোট, প্রদত্ত ভোটের শতকরা ৫৯.৩৬%।

১২ ফেব্রুয়ারি রাত এগারো টায় বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন এর ফলাফল প্রকাশ মঞ্চ থেকে প্রাপ্ত ফলাফল বিবরণী অনুযায়ী এ তথ্য জানান বরুড়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আসাদুজ্জামান রনি। এসময় উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাসিদুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আহসান হাফিজ সহ অন্যান্যরা।

ফলাফল প্রকাশ শেষে নব নির্বাচিত জাতীয় সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন এমপি কে ফলাফল বিবরণী তুলে দেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আসাদুজ্জামান রনি।

এ সময়ে সাথে ছিলেন বরুড়া উপজেলা বিএনপি’র সভাপতি ও চিফ এজেন্ট কায়সার আলম সেলিম, সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন কল্লোল, বরুড়া পৌরসভা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সর্দার, সহ-সভাপতি সাবেক পৌর মেয়র জসিম উদ্দিন পাটোয়ারী, বরুড়া বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী, সাধারণ সম্পাদক মোঃ মফিজুল ইসলাম, বরুড়া উপজেলা ছাত্রদলের সাবেক সমন্বয়ক আবু নাসের মানিক সহ অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে জাকারিয়া তাহের সুমন বলেন এ ফলাফল আপনাদের সকলের বহু কষ্টের পরিশ্রমে আমি নির্বাচিত হয়েছি, আমি সকলকে অন্তরের অন্তর স্থল থেকে ধন্যবাদ জানাই, আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের সম্মান আপনারা যে কষ্ট করেছেন প্রতিদান আমি আপনাদেরকে বাস্তবে রূপ দেব, আপনারা যেন বরুড়া নিয়ে গর্ব করতে পারেন, আমি সবার কাছে অনুরোধ করব আপনারা সকলে বরুড়া কে শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা সমর্থক এর উপর যেন কোন প্রকার সহিংস কর্মকান্ডের জড়িয়ে না পরি।

এ জয় আমি উৎসর্গ করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং আমার বরুড়া বাসীর প্রতি। সাংবাদিকরা প্রশ্ন করেন তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের প্রার্থী শফিকুল আলম হেলাল নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে নির্বাচন স্থগিত এর জন্য নির্বাচন কমিশন বরাবর অভিযোগ দিয়েছেন এতে আপনার বক্তব্য কি জাকারিয়া তাহের সুমন বলেন বর্তমান তথ্যপ্রযুক্তির যুগ প্রত্যেকটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ছিল, ওনি তার সত্যতা দেখাক যদি তা প্রমাণ করতে পারে আমি তা মেনে নেব।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মৌলভীবাজারে নির্বাচনের ফল গেজেটভুক্ত
  • নাটোরের বড়াইগ্রামে জামায়াত-বিএনপি রক্তক্ষয়ী সংঘর্ষে ইউনিয়ন আমির সহ আহত ১২
  • সার্ক পুনরুজ্জীবিত করতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনা করব: তারেক রহমান
  • এয়োদশ নির্বাচনে ১টি আসনেও জিততে পারেনি যে ৪২ দল
  • প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কে দেশের মানুষের স্বার্থ আগে দেখা হবে : তারেক রহমান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম