Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ১০ লাখ টাকার ভারতীয় পণ্য আটক

Bangla FMbyBangla FM
৯:০৩ am ২১, জুন ২০২৫
in অন্যান্য
A A
0


সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের সীমান্তবর্তী শহীদ মিনার এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ টাকা মূল্যের ভারতীয় পণ্য ও একটি অবৈধ মোটরসাইকেল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

শনিবার ভোরে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নারায়নতলা বিওপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন। অভিযানে একটি ভারতীয় মোটরসাইকেলের পাশাপাশি ৮৩১ পিস বিভিন্ন ধরনের ভারতীয় কসমেটিকস জব্দ করা হয়।

বিজিবির সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির জানান, সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান রোধে নিয়মিত গোয়েন্দা তৎপরতা এবং অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, “৯০ কিলোমিটারজুড়ে বিস্তৃত সুনামগঞ্জ সীমান্তে আমাদের ১৯টি বিওপির সদস্যরা সদা সতর্কভাবে দায়িত্ব পালন করছেন।”

তিনি আরও জানান, আটককৃত মালামালগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রতিবেদক:
কুলেন্দু শেখর দাস, সুনামগঞ্জ প্রতিনিধি

Tags: ভারতীয় পণ্য আটকসীমান্তসুনামগঞ্জ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
  • তালতলীতে সার সংকটের মধ্যেও ২’শ কৃষকের মাঝে সার বিতরণ
  • খুলনা রেলস্টেশনে দৈনিক ঢাকার সময় ও চ্যানেল এস সেভেন এর উদ্যোগে ইফতার বিতরণ 
  • নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
  • কুড়িগ্রামে সমবায় সমিতিতে ‘পারিবারিক কমিটি’ গঠনের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম