Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সেনা-পুলিশের অভিযানে দেশীয় পিস্তল, গুলি ও চাপাতিসহ যুবদল নেতা আটক

Bangla FMbyBangla FM
৩:২৫ pm ২৪, জুন ২০২৫
in অপরাধ
A A
0

চাটখিল প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিল উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় তৈরি একটি পিস্তল, ৩০৩ রাইফেলের সাত রাউন্ড গুলি, সাত রাউন্ড ১২ বোর রাবার বুলেট এবং একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটক হয়েছেন জাতীয়তাবাদী যুবদলের ইউনিয়ন সভাপতি জাহিদুল ইসলাম রুবেল (৩৮)।

মঙ্গলবার (২৪ জুন) ভোরে উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের সাতের দীঘির দক্ষিণ পাড় এলাকায় অভিযান চালানো হয়।

চাটখিল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে এসআই আমিনুল ইসলাম পাটোয়ারী ও সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় সেনাবাহিনীর একটি দল এই অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে রুবেলের নিজ ঘরের জানালার সানশেড থেকে একটি দেশীয় তৈরি পিস্তল (যেটি ৩০৩ রাইফেলের গুলি ব্যবহারযোগ্য), ৩০৩ রাইফেলের সাত রাউন্ড গুলি, সাত রাউন্ড ১২ বোর রাবার বুলেট ও একটি ১৫ ইঞ্চি লোহার চাপাতি উদ্ধার করা হয়। রুবেল নিজ হাতে এসব অস্ত্র ও গুলি বের করে দিলে উপস্থিত সাক্ষীদের সামনে তা জব্দ করা হয়।

চাটখিল থানায় তার বিরুদ্ধে অস্ত্র নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

নোয়াখালী জেলা পুলিশ জানিয়েছে, অবৈধ অস্ত্র উদ্ধারে সেনা-পুলিশের সমন্বয়ে এমন অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইরান যুদ্ধ ও অর্থনৈতিক সংকটে ট্রাম্পের পরাজয় হবে?
  • সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে সংসদে তীব্র বিতর্ক
  • পাংশায় ভিজিএফ চাল আত্মসাতের অভিযোগ
  • বাউফলে নিবন্ধিত জেলেরা ভিজিএফের চাল পাননি
  • দলীয় শৃঙ্খলা নাকি মত প্রকাশের স্বাধীনতা: সংবিধানের ৭০ অনুচ্ছেদ বিতর্ক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম