Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নিজের গুম নিয়ে ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ দিলেন সালাহউদ্দিন আহমেদ

Bangla FMbyBangla FM
৮:০৬ am ০৩, জুন ২০২৫
in রাজনীতি
A A
0
Oplus_16908288

Oplus_16908288

আদালত প্রতিবেদক:

নিজের গুম হওয়া নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ জমা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

 মঙ্গলবার (৩ জুন) সকালে শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন তিনি। চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের কাছে এ অভিযোগ দেন সালাহউদ্দিন আহমেদ।

শেখ হাসিনা ছাড়া বাকিরা হলেন— তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি একেএম শহীদুল হক, বেনজির আহদেম, ডিএমপির সাবেক কমিশনার আছাদ মিয়া, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, কাউন্টার টেররিজম ইউনিটের সাবেক প্রধান মনিরুল ইসলাম।

সালাহউদ্দিন আহমেদ ‘গুম’ হওয়ার আগে কয়েক সপ্তাহ আগে বিএনপির মুখপাত্র হিসেবে আত্মগোপনে থেকে দায়িত্ব পালন করেন। সে সময় আওয়ামী লীগ সরকার বিএনপির নেতা-কর্মীদের ওপর ব্যাপক দমন-পীড়ন চালাচ্ছিল। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার ছিলেন গৃহবন্দী।

২০১৫ সালের শুরুর দিকে সালাহউদ্দিন অপহৃত ও ‘গুম’ হন। তার স্ত্রী হাসিনা আহমেদ তার মুক্তির দাবিতে আন্দোলন শুরু করেন। অনেকে মনে করেন, এই আন্দোলনই নিরাপত্তা বাহিনীকে সালাহউদ্দিনকে ভারতের শিলং পাঠাতে বাধ্য করেছিল।

এর আগে গত বছরের ১৫ অক্টোবর গুম সংক্রান্ত কমিশনে অভিযোগ জমা দেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ। ওই সময় গণমাধ্যমকে তিনি বলেন, গুম-খুনের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হবে। 

তখনো এ ব্যাপারে দৃশ্যমান কোনো কার্যক্রম দেখা না যাওয়ায় ক্ষোভও জানান সালাহউদ্দিন আহমেদ।

Tags: বিএনপিরাজনীতিসালাহউদ্দিন আহমেদ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • একদিনে দুই দফা কমল সোনার দাম, ভরিতে কমেছে ১২,০১৪ টাকা
  • জামায়াত প্রসঙ্গে কড়া মন্তব্য বিএনপি মহাসচিবের
  • যুগান্তর প্রতিষ্ঠালগ্ন থেকে দেশ-জাতি ও সত্যের পক্ষে: এসএমপি কমিশনার
  • জামায়াত ক্ষমতায় এলে গণমাধ্যম হবে পূর্ণ স্বাধীন, দুর্নীতি হবে নির্মূল: আমির মিজানুর রহমান
  • জামালপুরে তিন আসনে ধানের শীষ ঝুঁকিমুক্ত, দুই আসনে দাড়িঁপাল্লার অবস্থান ভালো

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম