Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শ্রমিক দিবস উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় কৃষকদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ

Bangla FMbyBangla FM
৪:০১ pm ০২, মে ২০২৫
in সারাদেশ
A A
0

মোঃ রেজাউল হক শাকিল,  ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি:

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় ধান কাটা কৃষক ও শ্রমিকদের মাঝে খাবার স্যালাইন ও পানি বিতরণ করা হয়েছে। (২ মে) শুক্রবার সকাল ১০টায় উপজেলার ধান্যদৌল গ্রামের প্রায় ৫ শতাধিক ধান কাটা কৃষক ও শ্রমিকদের মাঝে এই খাবার স্যালাইন ও পানি বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে স্যালাইন ও পানি বিতরণ করেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান ডক্টর এডভোকেট মোবারক হোসাইন। এসময় মাওলানা আব্দুল বাতেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আবু বকর সিদ্দিক, মাওলানা আবু ইউছুফ, ছাত্রশিবির নেতা মুজাহিদ হাসান, সাবেক উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মোস্তাফিজুর রহমান রাজিব, শাহিন আলমসহ ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথি ডক্টর এডভোকেট মোবারক হোসাইন বলেন, শ্রমিকরা এদেশের মুল চালিকা শক্তি। শ্রমিকদের অবদান ছাড়া কোন উন্নয়ন-ই সফল হতে পারেনি। তাই সর্বক্ষেত্রে শ্রমিক ভাইবোনের নায্য দাবী ও অধিকার প্রতিষ্ঠা করা রাষ্ট্রের অন্যতম মৌলিক কাজ। কিন্ত এদেশে দেখা যায় বিগত ফ্যাসিস্ট সরকার শ্রমিকদের ব্যবহার করে তাদের নানাবিধ সম্পদের পাহাড় গড়ে তুলেছে ঠিকই কিন্তু শ্রমিক দের কল্যানে কোন কাজ করেনি। এজন্য অনতিবিলম্বে মজুরি কমিশন গঠন করে শ্রমিক দের নুন্যতম মজুরি ২৩ হাজার থেকে উন্নীত করে ৩০ হাজার করার তিনি দাবি জানান। এছাড়া শ্রমিকদের স্বাস্থ্য সেবা ও দুর্ঘটনা জনিত প্রনোদনা নিশ্চিত করতে হবে। শ্রমিকদের ছেলে মেয়ে ও তাদের পরিবার জন্য সম্মানজনক ভাবে সমাজে পড়ালেখা করে বেড়ে উঠতে পারে এজন্য সরকারকে আন্তরিক হতে হবে। তিনি মালিকদের উদ্দেশ্য বলেন, শ্রমিক ছাটাই না করে শ্রমিকদের প্রশিক্ষণ দিন, দেখবেন শ্রমিকদের যোগ্যতা ও দক্ষতা বৃদ্ধি পেয়ে আপনাদের উৎপাদন কয়েকগুন বেড়ে যাবে। তিনি শ্রমিকদের উদ্দ্যেশ্য আরো বলেন, শ্রমিকদের বিভিন্ন ভাবে হয়রানি করা হয়। পরিবহন শ্রমিকদের সাথে চাঁদাবাজি করা হয়। তিনি শ্রমিক হয়রানি ও চাদাবাজি বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহনের জন্য সরকারের প্রতি আহবান জানান।

Tags: আন্তজার্তিক শ্রমিক দিবস পালিত
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সোমবার সকালে সংসদ সদস্য ও বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ
  • জামায়াত আমিরকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টার চিঠি
  • বরুড়ায় জামায়াত প্রার্থীর ‘মিথ্যাচারের’ প্রতিবাদে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
  • তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়
  • এনসিপি নেতা সাংবাদিক মুহাম্মাদ আসাদুল্লাহ গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম