খুলনায় রাকিব হাসান নামে এক যুবককে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত প্রায় ১০টার দিকে মহানগরের টুটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসীর তথ্য অনুযায়ী, রাকিব হাসান ওই এলাকায় দিয়ে যাওয়ার সময় কয়েকজন যুবক তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় তিনি সড়কে লুটিয়ে পড়লে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক অনুসন্ধানে রাকিব হাসান একটি অপরাধী চক্রের সঙ্গে জড়িত ছিলেন বলে তথ্য মিলেছে। মাদক সংক্রান্ত বিরোধ বা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত চলছে।

