Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইয়ুথ আইডিয়া কনটেস্ট

Bangla FM OnlinebyBangla FM Online
২:১৩ pm ০৭, ফেব্রুয়ারী ২০২৬
in সারাদেশ
A A
0

জবি প্রতিনিধি:

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হয়েছে ইয়ুথ আইডিয়া কনটেস্ট ২০২৬। কেন্দ্রীয় ছাত্রশিবিরের উদ্যোগে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৮.৩০টায় বিজ্ঞান ভবনের মাঠে দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন করেন শহীদ শাহাবুদ্দিনের পিতা মো. রফিকুল্লাহ।

উদ্বোধনী অনুষ্ঠানে মো. রফিকুল্লাহ বলেন, “সন্তান আল্লাহর এক নেয়ামত। ১১ বছর আগে আমার সন্তানকে শহীদ করে স্বৈরাচারী বাহিনী। ঐতিহাসিক প্রয়োজনে প্রতিষ্ঠিত হয়েছিল ছাত্রশিবির। এটি শিক্ষার্থীদের কল্যাণ এবং তরুণদের দক্ষতা উন্নয়নে কাজ করে আসছে।

‘মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিজনেস অনুষদের ড. ওয়ারেসুল করিম অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বলেন, “আপনাদের আশেপাশে থাকা রিসোর্স কাজে লাগান—হতে পারে শিক্ষক, সহপাঠী বা লাইব্রেরি। সঠিকভাবে ব্যবহার করলে লক্ষ্য অর্জনের সুযোগ তৈরি হবে। সফলতা আসবে তখনই, যখন আমরা আমাদের মা-বাবার স্বপ্ন বাস্তবায়ন করব।

ইয়ুথ আইডিয়া কনটেস্ট আয়োজনের তিনটি মূল লক্ষ্য জানানো হয়:
১. জাতীয় ও সামাজিক সমস্যা সমাধান।
২. সুশাসন, ন্যায়বিচার ও সামাজিক দায়বদ্ধতা নিশ্চিত করা।
৩. জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশ পুনর্গঠন।

উদ্বোধনী অনুষ্ঠানে ছাত্রশিবিরের আন্তর্জাতিক সম্পাদক মুতাসীম বিল্লাহ শাহেদী বলেন, “গত ২৯ ও ৩০ জানুয়ারি আমাদের সায়েন্স ফেস্ট অনুষ্ঠিত হয়েছে। আজ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইয়ুথ আইডিয়া কনটেস্টের আয়োজন চলছে। সারাদেশে আমাদের নানা আয়োজন চলছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম, সেক্রেটারি আব্দুল আলিম আরিফ, এবং দেশের বিভিন্ন স্থান থেকে আসা আইডিয়া কনটেস্টের অংশগ্রহণকারীরা।

কনটেস্টের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা, সমস্যা সমাধান দক্ষতা ও নেতৃত্ব বিকাশে সহায়তা করার লক্ষ্য ধরা হয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাজধানীর ভাষানটেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ডা. জুবাইদা রহমান
  • কক্সবাজারে অর্ধেকের বেশি কেন্দ্র ঝুঁকিপূর্ণ
  • শাপলা কলির প্রচারণায় বিএনপির বাধা, কেন্দ্র দখলের হুমকি
  • সালমান, পলকসহ কারাবন্দিরা প্রথমবার ভোট প্রদান করলেন
  • জনগণের শক্তিতে বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই: তারেক রহমান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম