Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সৈয়দপুরে গলাকাটা অবস্থায় যুবক উদ্ধার, আত্মহত্যার চেষ্টা

Bangla FM OnlinebyBangla FM Online
২:২৬ pm ০২, এপ্রিল ২০২৬
in গ্রাম বাংলা
A A
0

শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুরে গলাকাটা অবস্থায় শান্ত সরেন (২৮) নামে এক যুবককে উদ্ধার করা হয়েছে। স্ত্রী ও মেয়ের সাথে মনোমালিন্যের কারণে ব্লেড দিয়ে আত্মহত্যার চেষ্টা করায় এই পরিস্থিতি হয়েছে বলে জানা গেছে। বুধবার (১ এপ্রিল) বেলা সাড়ে ৩ টার দিকে শহরের নতুন বাবুপাড়া পুলিশ লাইন সড়কে এই ঘটনা ঘটেছে।

ওই এলাকার খ্রিস্টান সম্প্রদায়ের দাতব্য সংস্থা “চ্যারিটি অফ সৈয়দপুর” এর প্রধান গেটের সামনে এলাকাবাসী তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করেছে। সেখানে তার গলায় ১২ টি সেলাই দেওয়া হয়েছে এবং চিকিৎসাধীন রয়েছে।

খবর পেয়ে পুলিশ হাসপাতালে গেছে। পুলিশ সূত্রে জানা যায়, আহত শান্ত সরেনের বাড়ি ঠাকুরগাঁওয়ের রানীসংকৈল উপজেলার সুন্দরপুরে। পিতার নাম মোটাই সরেন। তার স্ত্রী অঞ্জলি সরেন (২৫) মেয়ে স্বরশতী সরেন (৫) কে নিয়ে দীর্ঘদিন থেকে চ্যারিটি অফ সৈয়দপুরে এসে আছে।

প্রায় ৫-৬ মাস ধরে স্ত্রী ও মেয়ের সাথে কোন যোগাযোগ হচ্ছেনা। এমতাবস্থায় বুধবার শান্ত সরেন তাদের সাথে দেখা করতে আসেন। কিন্তু তারা দেখা করেনি। কর্তৃপক্ষ তাকে সংস্থার ভেতরে ঢুকতে দেয়নি। প্রায় ৫ ঘন্টা অপেক্ষা ও অনেক অনুনয়-বিনয় করেও তাদের সাক্ষাৎ না পেয়ে অভিমান করে পাশের দোকান থেকে নতুন ব্লেড কিনে নিয়ে তা দিয়ে গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।

এতে তার গলা অনেক খানি কেটে যায় এবং ব্যাপক রক্তক্ষরণ হয়। এই অবস্থায় তিনি প্রায় ১ ঘন্টা সংস্থার গেটের সামনে পড়ে ছিলেন। কিন্তু তারপরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্ত্রী-মেয়ে এগিয়ে আসেনি। পরে পথচারীরা ঘটনাটি টের পেয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেয়।

হাসপাতাল সূত্র জানায়, ধারালো ব্লেডের আঘাতে তার গলার চামড়ার দুটি স্তর কেটে গেছে। একারণে প্রাথমিক চিকিৎসা হিসেবে ১২ টি সেলাই দিতে হয়েছে। তবে কন্ঠনালীর তেমন কোন ক্ষতি হয়নি। রক্ত ক্ষরণের কারণে বেশ দূর্বল হয়ে পড়েছেন। কাটার ক্ষত সারতে বেশ কিছুদিন চিকিৎসা নিতে হবে।

সৈয়দপুর থানার এসআই ঋষিকেশ রায় বলেন, ঘটনার প্রেক্ষিতে শান্ত সরেনের পরিবার ও চ্যারিটি অফ সৈয়দপুর কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়েছে। তবে তারা কেউ এখনও হাসপাতালে আসেনি। পরিবারের লোকজন আসলে তাদের জিম্মায় দেওয়া হবে এবং তারা যদি আইনি পদক্ষেপ নিতে চায় তাহলে সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা করা হবে।

Tags: অভিযোগচামরদানী ইউনিয়নপ্রতিবাদবাংলাদেশবিএনপিমধ্যনগরসুনামগঞ্জস্থানীয় বিরোধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মৌলভীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে প্রাইভেট কারসহ ৫ গ্রেপ্তার
  • সরাসরি – ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সপ্তম বৈঠক
  • ডিসি গোল্ডকাপ ফুটবল, হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাঘাইছড়িকে হারালো কাপ্তাই
  • প্রকাশিত সংবাদের প্রতিবাদে ইউপি সদস্য
  • মৌলভীবাজারে অবৈধ জ্বালানি মজুদে ৪ দোকানিকে জরিমানা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম