Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

Tanazzina TaniabyTanazzina Tania
২:৫৯ pm ২৭, সেপ্টেম্বর ২০২৫
in সারাদেশ
A A
0
মো. নাছির উদ্দিন, চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুরের শাহরাস্তিতে ট্রেনে কাটা পড়ে মান্না হোসেন পাঠান (২২) নামের যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে জেলার শাহরাস্তি উপজেলার মেহের রেলস্টেশনের পশ্চিম পাশে ট্রেনের নিচে কাটা পড়ে এই মৃত্যুর ঘটনা ঘটে। নিহত মান্না হোসেন পাঠান কচুয়া উপজেলার নলুয়া গ্রামের পাঠান বাড়ির বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্রগ্রাম থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। পরবর্তীতে স্থানীয়রা শাহরাস্তি থানা পুলিশকে অবহিত করলে থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নিহতের স্বজনরা জানান, মান্না হোসেন পাঠান মানসিক ভারসাম্যহীন। কয়েকদিন পরপর বাড়ি থেকে বের হয়ে যায়। সকালে খবর পেলাম ট্রেনে কাটা অজ্ঞাত লোক মারা গেছে।

শাহরাস্তি থানা পুলিশ জানায়, রাতে স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। পরে রেলওয়ে পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর সহযোগিতায় নিহতের পরিচয় সনাক্ত করা হয়।

এ বিষয়ে রেলওয়ে থানা অফিসার ইনচার্জ রাজিব কর জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Tags: ট্রেনে কাটা পড়ে মৃত্যু
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সদরঘাটে লঞ্চ সংঘর্ষে ২ জন নিহত, ৩ জন নিখোঁজ
  • ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিবকেও হত্যার দাবি ইসরাইলের
  • কুলাউড়ায় ঈদ সহায়তা কার্যক্রমের উদ্বোধন
  • সাভার পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈমের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
  • ঘোড়াঘাটে দুই ভাই ইয়াবাসহ গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম