Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দৌলতদিয়া রেলস্টেশনে হেরোইন ও ইয়াবাসহ যুবক আটক

Bangla FM OnlinebyBangla FM Online
১১:২১ pm ০৫, এপ্রিল ২০২৬
in অপরাধ
A A
0

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া রেলওয়ে স্টেশন এলাকায় মাদকবিরোধী অভিযানে হেরোইন ও ইয়াবাসহ এক যুবককে আটক করেছে গোয়ালন্দ রেলওয়ে থানা পুলিশ।

শনিবার (৪ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে দৌলতদিয়া রেলওয়ে স্টেশনের উত্তর-পূর্ব পাশে শাহজাহানের ভাঙারি দোকানের সামনে অভিযান চালিয়ে মো. মুন্না শেখ (২৮) নামে ওই যুবককে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ পুরিয়া হেরোইন ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত মুন্না শেখ উপজেলার দৌলতদিয়া পতিতাপল্লীর মৃত আব্দুর রবের ছেলে।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, গোয়ালন্দঘাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই আব্দুর রাজ্জাক সঙ্গীয় ফোর্সসহ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মুন্না শেখ দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়।

পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার কাছে মাদক থাকার বিষয়টি স্বীকার করে। তার দেহ তল্লাশি করে জিন্স প্যান্টের পেছনের পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ১০০ পুরিয়া হেরোইন এবং ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ঘটনার খবর পেয়ে রাজবাড়ী রেলওয়ে থানার অফিসার ইনচার্জের নির্দেশে এসআই মো. লিটন মিয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে জব্দকৃত হেরোইন ও ইয়াবা গ্রহণ করেন।

গোয়ালন্দঘাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই আব্দুর রাজ্জাক জানান, আটক মুন্না শেখ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ৮(খ)/১০ (ক) ধারায় তার বিরুদ্ধে রাজবাড়ী রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাকে ও জব্দকৃত আলামত থানায় হস্তান্তর করা হয়েছে।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মৌলভীবাজারে অপহৃত কিশোরী উদ্ধার, প্রধান আসামি গ্রেফতার
  • কুলাউড়ায় ফুটপাত দখলমুক্তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
  • বান্দরবানের নবনিযুক্ত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়
  • দৌলতদিয়া রেলস্টেশনে হেরোইন ও ইয়াবাসহ যুবক আটক
  • নীলফামারীতে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ৮ শিশু ভর্তি, মৃত্যু ১

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম