Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিয়ের প্রলোভনে ধর্ষণ ও সাইবার অপরাধ, র‍্যাবের অভিযানে যুবক গ্রেফতার

Bangla FM OnlinebyBangla FM Online
১:১৩ pm ৩০, মার্চ ২০২৬
in অপরাধ
A A
0

জয়পুরহাট প্রতিনিধি:

বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে একাধিকবার ধর্ষণ এবং পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব।

র‍্যাব জানায়, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা নিয়মিতভাবে বিভিন্ন অপরাধীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় গত ২৯ মার্চ ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটে র‍্যাব-৫, সিপিসি-৩ এবং র‍্যাব-১৩ এর একটি যৌথ দল জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন ত্রিমোহনী এলাকা থেকে মামলার এজাহারভুক্ত আসামি মিশন হাসদা টেক্কা (২২)-কে গ্রেফতার করে।

র‍্যাব সূত্রে জানা যায়, রংপুর জেলার পীরগঞ্জ থানার এক তরুণীর সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে আসামির পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

পরবর্তীতে আসামি বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে ওই তরুণীকে একাধিকবার ধর্ষণ করে। সর্বশেষ গত ১৪ জানুয়ারি ২০২৬ তারিখে ভিকটিমের বাসায় গিয়ে তাকে পুনরায় ধর্ষণ করা হয় বলে অভিযোগ রয়েছে।

ভিকটিম বিয়ের জন্য চাপ দিলে আসামি তা এড়িয়ে যায় এবং অবৈধ সম্পর্ক চালিয়ে যাওয়ার প্রস্তাব দেয়। এতে ভিকটিম রাজি না হওয়ায় আসামি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিকটিমের ছবি ব্যবহার করে অপপ্রচার চালায় এবং তাকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করে।

এ ঘটনায় ভিকটিম রংপুর জেলার পীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩) এবং সাইবার নিরাপত্তা আইন, ২০২৩ এর আওতায় রুজু করা হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • অবৈধ তেল মজুতদারদের তথ্য দিলেই মিলবে লাখ টাকা পুরস্কার
  • আগামী ৩০ এপ্রিল সিলেট থেকে শুরু হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস: প্রধানমন্ত্রী
  • গৌরীপুরে ইটভাটা ইস্যু: মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • ব্যারেলপ্রতি তেলের দাম ১১৫ ডলার ছাড়াল, বিশ্ববাজারে অস্থিরতা
  • আইআরজিসি নৌবাহিনীর কমান্ডারের মৃত্যু নিশ্চিত করল ইরান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম