Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দিনদুপুরে রাজবাড়ীতে যুবককে কুপিয়ে হত্যা

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৩৪ pm ১৭, ফেব্রুয়ারী ২০২৬
in সারাদেশ
A A
0

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি :

রাজবাড়ী পৌর শহরে দিনদুপুরে জাহিদ হাসান (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে পৌর শহরের ড্রাইআইচ ফ্যাক্টরি এলাকার ভিপি ফরিদ সড়কে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, পূর্বশত্রুতার জেরেই এ ঘটনা ঘটেছে।

নিহত জাহিদ হাসান ওই এলাকার মাহাতাব ফকীরের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে জাহিদ হাসান বাড়িতে খাবার খেয়ে বাড়ি থেকে প্রায় ১০০ মিটার দূরে একই সড়কের সাহেব আলী ওরফে মনোর দোকানে যান। এ সময় কয়েকজন দুর্বৃত্ত সেখানে এসে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।

স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবার সূত্রে জানা গেছে, প্রায় চার বছর আগে জাহিদ হাসান মালয়েশিয়া থেকে দেশে ফিরে আসেন। এরপর থেকে তিনি বাড়িতেই অবস্থান করছিলেন এবং শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, প্রাথমিক তদন্তে পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রংপুরে গ্রাম পুলিশ নিয়োগে রাজনৈতিক প্রভাব ও অভিযোগ
  • সিরাজগঞ্জে স্কুল ছাত্র হত্যা, তিন জনকে আমৃত্যু কারাদণ্ড
  • আবারও পর্দায় ঋতুপর্ণা-রোহিত জুটি
  • সংসদই হবে রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু: মির্জা ফখরুল
  • রমজানে মেট্রোরেলের নতুন সময়সূচি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম