মাদারীপুর জেলা প্রতিনিধি:
মাদারীপুর থেকে প্রকাশিত দৈনিক মাদারীপুর সংবাদ পত্রিকার সম্পাদক এবং কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের সাবেক বাংলা বিভাগের প্রধান ইয়াকুব খান শিশির বুধবার (২১ জানুয়ারি) ভোর রাতে ইন্তেকাল করেছেন। তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
প্রথম জানাজা অনুষ্ঠিত হয় মাদারীপুর পৌর ইদগা মাঠে, পরে তার মরদেহ টাঙ্গাইল জেলার নাগপুর উপজেলার ভাদ্রা ইউনিয়নের লক্ষীদিয়া গ্রামে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার সকালে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে। তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।
ইয়াকুব খান শিশির সাংবাদিক সমাজ, সাংস্কৃতিক অঙ্গন ও স্বজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
জীবন ও কর্মজীবন:
২০০২ সালে দৈনিক সুবর্ণগ্রাম পত্রিকায় লেখালেখির মাধ্যমে সাংবাদিকতায় প্রবেশ।
২০০৩ সালে কালকিনি উপজেলা প্রতিনিধি হিসেবে দৈনিক সংবাদ পত্রিকায় কাজ করেন।
কালকিনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নির্বাচিত হন।
পরবর্তীতে মাদারীপুরে এসে দৈনিক সমকাল, যায়যায়দিন, বাসস, বাংলাভিশন টেলিভিশনের জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন।
দীর্ঘদিন দৈনিক মাদারীপুর সংবাদ পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন।
মাদারীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক।
সাংবাদিকতা ও শিক্ষকতার পাশাপাশি বহু সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।
একাধিক অনুগল্প, কবিতা ও বাংলা ব্যাকরণ বইয়ের লেখক।
তার জানাজা নামাজে সাংবাদিক, শিক্ষক, রাজনীতিবিদ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের মানুষ উপস্থিত ছিলেন।


