Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পীরগাছায় ওসি নুরে আলম সিদ্দিকীর সৃজনশীলতায় বদলে গেছে থানার চিত্র

Bangla FMbyBangla FM
৯:৩২ am ২৩, এপ্রিল ২০২৫
in সারাদেশ
A A
0

হাবিবুর রহমান, (রংপুর) প্রতিনিধি:

সৎ চিন্তা আর প্রকৃতির প্রতি ভালবাসা থাকায় ওসির  সৃজনশীলতায় বদলে গেছে রংপুরের পীরগাছা থানার চিত্র। 

পুলিশের আচরণ যেমন পাল্টেছে, তেমন থানার চিত্রও বদলেছে। এতে আগের তুলনায় থানায় সেবার মানও বেড়েছে। থানার মূল ভবনে রং তুলির আঁচর আর থানা চত্বরে বাহারি ফুল-ফল গাছ আর পতিত জমিতে সবজি ক্ষেত মিলে তৈরি হয়েছে অপরূপ সৌন্দর্য।

এই স্থাপনার সৌন্দর্য বৃদ্ধি ও দৃষ্টিনন্দন গড়তে এবং সহজেই মানুষকে সেবা দিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে পীরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম সিদ্দিকী।তিনি থানায় যোগদানের পর থেকেই সৃজনশীল ও যুগোপযোগী পরিকল্পনার ফলে পীরগাছা থানা পুলিশ হয়ে উঠেছে এই উপজেলার মানুষের আস্থার ঠিকানা।

ব্যক্তি হিসেবেও তিনি সদালাপী ও মিষ্টভাষী। কখনোই নিম্ন পদস্থ কাউকে গালিগালাজ করেন না। তার আচরণ ও কাজকর্মে আধুনিক পুলিশের ছোঁয়া দেখা যায়। সহকর্মীরাও তার আচরণে সন্তুষ্ট।থানায় যোগদানের পর থেকেই সৎ চিন্তা আর প্রকৃতির প্রতি ভালবাসা থাকায় ওসি নুরে আলম সিদ্দিকীর সৃজনশীলতায় বদলে গেছে রংপুরের পীরগাছা থানার চিত্র। পুলিশের আচরণ যেমন পাল্টেছে, তেমন থানার চিত্রও বদলেছে। এতে আগের তুলনায় থানায় সেবার মানও বেড়েছে। থানার মূল ভবনে রং তুলির আঁচর আর থানা চত্বরে বাহারি ফুল-ফল গাছ আর পতিত জমিতে সবজি ক্ষেত মিলে তৈরি হয়েছে অপরূপ সৌন্দর্য।

তবে এসব মানবিক দায়িত্ব পালন করতে গিয়ে তিনি কখনো ভুলে যায়নি তার পেশাগত দায়িত্বের কথা। যে কোনো অপরাধ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে সর্বদা সজাগ আছেন তিনি।

এই স্থাপনার সৌন্দর্য বৃদ্ধি ও দৃষ্টিনন্দন গড়তে এবং সহজেই মানুষকে সেবা দিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন তিনি। 

বিভিন্ন দায়িত্ব পালনের পাশাপাশি তিনি থানাকে সাজিয়েছেন শৈল্পিক নৈপুণ্যে। থানায় ফুলের বাগান, ফলজ বাগানসহ থানার পেছনের পতিত জমিতে শীতকালীন সবজির সমারোহ গড়ে তুলে দৃষ্টান্ত স্থাপন করেছেন। অনেকেই অবসরে ঘুরতে আসেন থানায়। আর এসব ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে অনেকে ফুল বাগান ও সবজি চাষে উৎসাহিত হচ্ছেন।

বুধবার (২৩ এপ্রিল) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, থানার মূল গেট দিয়ে প্রবেশ করতেই হরেক রকম ফুলের সমাহার দেখে মন জুড়িয়ে যাবে। একটু ভিতরে যেতেই ঢালাই দেয়া নতুন রাস্তা তার পাশেই পুলিশ সদস্যদের জন্য তৈরি করা হয়েছে আধুনিক ব্যাডমিন্টন কোর্ট। সংস্কার আর নতুন জায়নামাজে বদলে গেছে থানা মসজিদের ভিতরের চিত্র। আর থানার মূল ভবনের পিছনে পরিত্যক্ত জমিকে চাষাবাদ উপযোগী করে সেখানে তৈরি করা হয়েছে নানান জাতের ফুল, ফলের বাগান ও সবজি ক্ষেত। 

পীরগাছা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাহিদ হোসেন বলেন,ওসি স্যার আসার পর তিনি নতুন রূপে থানা চত্বরের পরিবেশ ও ফুলের বাগান গড়ে তুলেছেন। সারাদিন ডিউটি করে মনোমুগ্ধকর থানা চত্বরে আসলেই ক্লান্তি দূর হয়ে যায়।

এবিষয়ে পীরগাছা থানার অফিসার ইনর্চাজ নুরে আলম সিদ্দিকী বলেন, কোনো চাওয়া-পাওয়ার জন্য নয় পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি ভালো লাগার জায়গা থেকে কাজগুলো শুরু করেছি। মানবিক ও জনবান্ধব পুলিশ হিসেবে জনগণের পাশে দাঁড়াতে থানা পুলিশ সর্বদা কাজ করে যাচ্ছে।

Tags: প্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দেশে ১৪ দিনের ডিজেল মজুদ আছে: বিপিসি
  • বেনাপোলে মিথ্যা ঘোষণায় আনা আমদানি করা রুই মাছ আটক
  • রোজা রেখে ঈদের কেনাকাটায় ক্লান্তি কমানোর উপায়
  • কাপাসিয়ায় আদালতের রায় উপেক্ষা করে জমি দখল
  • নাভারনে সিএনজি ও থ্রি হুইলার মালিক সমিতির ইফতার মাহফিল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম