Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিলেট ওসমানী মেডিকেলে উদযাপিত ‘বিশ্ব ক্যান্সার দিবস ২০২৬’

Bangla FM OnlinebyBangla FM Online
৫:২০ pm ০৭, ফেব্রুয়ারী ২০২৬
in সারাদেশ
A A
0

উৎফল বড়ুয়া, 

সংগ্রামের পথ ভিন্ন, অভিন্ন লক্ষ্যে ঐক্যবদ্ধ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে ‘বিশ্ব ক্যান্সার দিবস ২০২৬’।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ক্যান্সার বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ সরদার বনিউল আহমেদের তত্ত্বাবধানে কলেজ প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র‍্যালি শুরু হয়ে নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে শেষ হয়।

র‍্যালি উদ্বোধন করেন অধ্যাপক ডাঃ জিয়াউর রহমান চৌধুরী, অধ্যক্ষ, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ। এতে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার ডাঃ উমর রাশেদ মুনির, পরিচালক, এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, অধ্যাপক ডাঃ মোঃ সালেহ আহমেদ, উপাধ্যক্ষ, এবং ডাঃ মাহবুবুল আলম, উপপরিচালক।

র‍্যালি শেষে দিবসটি উদযাপনে কেক কাটার আয়োজন করা হয়। মানবিক দৃষ্টান্ত স্থাপন করে উপস্থিত চিকিৎসকরা একজন ক্যান্সার আক্রান্ত রোগীকে নিজ হাতে কেক খাওয়ান এবং সকলকে ক্যান্সারের ঝুঁকি ও প্রতিকার সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান।

আলোচনা সভায় বক্তারা ক্যান্সারের ভয়াবহতা, প্রতিকার ও সচেতনতার গুরুত্ব তুলে ধরেন। ক্যান্সার বিভাগের প্রধান ডাঃ সরদার বনিউল আহমেদ জানান, প্রতি বছর বিশ্বে প্রায় দুই কোটি মানুষ নতুনভাবে ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ এবং সঠিক চিকিৎসার মাধ্যমে রোগীর জীবনযাত্রার মান উন্নত করা সম্ভব। অন্যান্য বক্তারা নিয়মিত টিকাদান, প্রাথমিক স্ক্রিনিং ও সচেতনতার মাধ্যমে ক্যান্সার প্রতিরোধ ও নিরাময়যোগ্য উল্লেখ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ জামিলা খাতুন (গাইনি এন্ড অবস), অধ্যাপক ডাঃ খালেদ মাহমুদ (সার্জারি), সহযোগী অধ্যাপক ডাঃ নূরুল হুদা নাইম (নাক-কান-গলা), সহযোগী অধ্যাপক ডাঃ এম এ মান্নান (প্লাস্টিক সার্জারি), সহকারী অধ্যাপক ডাঃ মোহাম্মদ ওমর ফারুক (ক্যান্সার বিভাগ) এবং মিড লেভেল ডাক্তার ফোরামের চিকিৎসক ও সেবিকা বৃন্দ।

উল্লেখ্য, কর্মসূচির মূল লক্ষ্য ছিল ক্যান্সারের ঝুঁকি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ এবং সঠিক চিকিৎসার মাধ্যমে রোগীর জীবনমান উন্নয়ন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সৈয়দপুরে এনসিপির উদ্যোগে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে গণসংযোগ
  • জামালপুর-১ আসনে বিএনপি ও জামায়াতের গণমিছিল
  • আইরামের গ্রন্থপাঠ কর্মসূচির আওতায় নজরুল বিশ্ববিদ্যালয়ে “মননসভা”-এর পাঠচক্র ও প্রতিযোগিতা সম্পন্ন
  • ফরিদপুর-৪ স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে মিথ্যা প্রচারণার অভিযোগে সংবাদ সম্মেলন
  • উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে শ্যামনগরে ৯ ফেব্রুয়ারী নির্বাচনী জনসভা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম