Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পঞ্চগড়ে বদলির ৪ মাস পরও যোগ দেননি মহিলা বিষয়ক কর্মকর্তা

Bangla FM OnlinebyBangla FM Online
৮:০৯ pm ১১, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

মোঃআমিরুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি:

মন্ত্রণালয়ের বদলির আদেশ জারির প্রায় চার মাস পার হলেও নতুন কর্মস্থলে যোগদান করেননি পঞ্চগড়ের বোদা উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা এ.কে.এম ওয়াহিদুজ্জামান। এ ঘটনায় তাকে পত্র প্রাপ্তির তিন কর্মদিবসের মধ্যে বদলীকৃত কর্মস্থলে যোগদানের জন্য কঠোর নির্দেশ দিয়েছে মহিলা বিষয়ক অধিদপ্তর।

মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জিনাত আরা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

জানা গেছে, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ২৭ নভেম্বর ২০২৫ তারিখের ৩২.০০.০০০০.০২৮.১২.০০৭.২৪ (অংশ-০৮).৩২২ নম্বর স্মারকে জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে বোদা উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা এ.কে.এম ওয়াহিদুজ্জামানকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে বদলি করা হয়।

তবে দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি এখন পর্যন্ত বদলীকৃত কর্মস্থলে যোগদান করেননি বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

এমতাবস্থায়, তাকে পত্র প্রাপ্তির ০৩ (তিন) কর্মদিবসের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে যোগদান করার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে বদলির আদেশ অমান্য করে দীর্ঘদিন কর্মস্থলে না যাওয়ায় প্রশাসনিক মহলে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে তার বিরুদ্ধে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শ্রীমঙ্গলে যানজট নিরসনে উপজেলা প্রশাসনের অভিযান
  • পঞ্চগড়ে বদলির ৪ মাস পরও যোগ দেননি মহিলা বিষয়ক কর্মকর্তা
  • রংপুরে রমজানের ছুটিতে বিপথে শিক্ষার্থীরা
  • সালথা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
  • সারিয়াকান্দিতে যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম