সাকলাইন যোবায়ের, কুমিল্লা প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৬টি আসনের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। গেজেট অনুযায়ী ৩৫টি সংরক্ষিত নারী আসন বিএনপি জোট এবং ১৩টি আসন জামাত জোট পেতে পারে বলে জানিয়েছে কমিশন।
ভূমিধস বিজয়ের পর সরকার গঠন করেছে বিএনপি। দেশের ১১তম প্রধানমন্ত্রী হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নবীব প্রবীনের সমন্বয়ে ৪৯ মন্ত্রী প্রতিমন্ত্রী দিয়ে সাজিয়েছেন মন্ত্রীসভা।
সংরক্ষিত নারী আসনে এমপি চূড়ান্ত করতে মনোযোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। খুঁজছেন দলের ত্যাগী ও পরীক্ষিত কর্মীকে।
এক্ষেত্রে মূলদল ও মহিলাদলের পাশাপাশি অতীত ও বর্তমান ছাত্রদল করা সিনিয়র নেত্রীরা বেশ এগিয়ে আছেন বলে জানাযায় । আলোচনায় এগিয়ে রয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ছাত্রদলের সদস্য সচিব, কুমিল্লার কৃতি সন্তান মাকসুদা রিমা।
তিনি কলেজ জীবন থেকেই ছাত্র রাজনীতির সাথে জড়িত। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের একজন নেত্রী হিসাবে তিনি ফ্যাসিস্ট হাসিনা বিরোধী বিভিন্ন আন্দোলন ও সংগ্রামে অংশ নেন। শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক আনদোলন গনতান্ত্রিক আন্দোলন এবং কেন্দ্রীয় ঘোষিত বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রাখার কারনে তৃণমূল পর্যায়ে তার ব্যাপক গ্রহন যোগ্যতা তৈরী হয়।
মাকসুদা রিমা বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের সকল আন্দোলন সংগ্রামে ১৭ বছর মাঠে ছিলাম। তিনি আরও বলেন আমি সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-০২ ( হোমনা-তিতাস) আসনে এমপি প্রার্থী ছিলাম কিন্তু দল আমাকে নমিনেশন না দেওয়ায় নির্বাচনে অংশগ্রহণ করতে পারিনি। তাই সংরক্ষিত নারী আসনের এমপি প্রার্থী হিসাবে কাজ করার সুযোগ চাই। রিমা বলেন আমি এমপি নির্বাচিত হলে প্রধামন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে সবাইকে সংগে নিয়ে দেশের জন্য মানুষের জন্য কাজ করবো।

