Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৪৭ pm ০৭, এপ্রিল ২০২৬
in দুর্ঘটনা
A A
0

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি:

নড়াইলে সড়ক দুর্ঘটনায় মেয়ে জামাই বাড়ি যায়া হলোনা তছিরন নেছার। নড়াইল সদর উপজেলায় মেয়ে জামাই বাড়িতে যাচ্ছিলেন তছিরন নেছা (৫৫)। খুলনা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস থেকে নেমে মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকচাপায় তিনি নিহত হয়েছেন।

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, সোমবার (৬ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার কালনা-নড়াইল-যশোর মহাসড়কের আউড়িয়া টোল ঘরের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

তুলারামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত তছিরন নেছা খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া এলাকার মজিদ শেখের স্ত্রী। তিনি তার জামাই বাড়ি সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের গোপালপুর গ্রামের কামাল শেখের বাড়িতে যাচ্ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরের দিকে কালনা-নড়াইল-যশোর মহাসড়কের আউড়িয়া টোল ঘরের সামনে খুলনা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস থেকে নেমে তছিরন নেছা নামে ওই নারী মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় বেনাপোলগামী একটি ট্রাক তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মেয়ে ময়না বেগম বেগম বলেন, আমার ছোট মেয়ের সিজার অপারেশন হবে তার জন্য আমি মাকে আসতে বলি। এজন্য আমার মা খুলনার ডুমুরিয়া আমার বড় মেয়ের বাড়ি থেকে আমাদের বাড়ি গোপালপুর আসছিলেন।

এ বিষয়ে তুলারামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেকেন্দার আলী বলেন, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় ট্রাক চালক পলাতক রয়েছে, তাকে আটকের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বিমানের নতুন এমডি ও ডিএমডি নিয়োগ
  • শ্রীমঙ্গলে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
  • আজ রাতেই ইরানের সভ্যতা ধ্বংস হয়ে যাবে, ট্রাম্পের হুমকি
  • পুরনো পথেই হাঁটছে বিএনপি: বদিউল আলম মজুমদার
  • সুন্দরবনে বনদস্যুর গুলিতে এক কাঁকড়া শিকারি আহত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম