Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সদরপুরে প্রতারণা মামলায় মহিলা গ্রেপ্তার

Bangla FM OnlinebyBangla FM Online
৩:১৫ pm ১৯, ফেব্রুয়ারী ২০২৬
in সারাদেশ
A A
0
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

স্টাফ রিপোর্টার :

ফরিদপুরের সদরপুর উপজেলায় প্রতারণার অভিযোগে রসনি আক্তার (৩৪) নামে এক মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের আটরশি এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার অভিযোগকারী মো. শাহজালাল ভূঁইয়া জানান, বন্ধকনামার মাধ্যমে ধার নেওয়া তিন লক্ষ ত্রিশ হাজার টাকা ফেরত না দিয়ে উল্টো অস্বীকার ও হয়রানি করেছেন অভিযুক্ত। এ ঘটনায় ন্যায়বিচার ও টাকা উদ্ধারের দাবিতে তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৪ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ দুপুর ১২টার দিকে অভিযুক্ত ৩০০ টাকার স্ট্যাম্পে একটি বন্ধকনামা দলিল প্রস্তুত করে ভুক্তভোগীর সম্মুখে স্বাক্ষর করেন। ওই সময় ভুক্তভোগী অভিযুক্তকে নগদ ৩ লাখ ৩০ হাজার টাকা প্রদান করেন। চুক্তি অনুযায়ী, দুই মাসের মধ্যে উক্ত অর্থ পরিশোধ করে বন্ধকনামা ফেরত দেওয়ার কথা ছিল। অন্যথায় নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধে ব্যর্থ হলে সংশ্লিষ্ট জমি ভুক্তভোগীর নামে কবলা দলিলের মাধ্যমে রেজিস্ট্রি করে দেওয়ার শর্তও উল্লেখ ছিল।

কিন্তু নির্ধারিত সময় পার হলেও অভিযুক্ত টাকা পরিশোধ না করে বরং চুক্তির বিষয়টি অস্বীকার করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে ভুক্তভোগী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন এবং নানা হয়রানির শিকার হন বলে দাবি করেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন শাহ্ জানান, আদালতের নির্দেশে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tags: প্রতারণামামলাসদরপুর
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • সুনামগঞ্জে নির্বাচনী প্রতিহিংসার জেরে আরাফাতের ওপর হামলা
  • বগুড়া থেকে গ্রেফতার হিরো আলম
  • ধানের শীষে ভোট দেয়ায় সবাইকে ধন্যবাদ দিলেন ছাত্রদল নেতা হামিম
  • চকবাজারের রমজানের রঙিন সকাল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম