মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:
চৈত্রের খরতাপ উপেক্ষা করে যশোরের মনিরামপুর উপজেলায় অস্বাভাবিক ঘন কুয়াশা, জনজীবন ও কৃষিতে উদ্বেগয।
যশোরের মনিরামপুরে চৈত্র মাসে অস্বাভাবিক ঘন কুয়াশা | জলবায়ু পরিবর্তনের ইঙ্গিত? খরতাপের মৌসুম চৈত্র মাস। ভোর শুরু হওয়ার কথা সূর্যের ঝলমলে আলোয়। কিন্তু ১১ এপ্রিল শনিবার ভোরে ভিন্ন চিত্র দেখা গেল যশোরের মণিরামপুর উপজেলার মনোহরপুরঞ্চলে। ঘনকুয়াশায় ঢেকে ছিল প্রকৃতি। কনকনে শীত ছাড়াই কুয়াশা দেখে অবাক মনোহরপুর বাসী।
চৈত্র মাসের খরতাপের পরিবর্তে শীতের কুয়াশা দেখা যাওয়া প্রকৃতির এক বিচিত্র ও অস্বাভাবিক রূপ। সাধারণত এই সময়ে কাঠফাটা রোদে জনজীবন অতিষ্ঠ হওয়ার কথা থাকলেও, দেশের বিশেষ করে মনোহরপুর এ চৈত্রেও ঘন কুয়াশার দেখা মিলেছে।
চৈত্র মাসের মাঝামাঝি সময়ে মনোহরপুর সহ আশপাশের এলাকায় অস্বাভাবিকভাবে ঘন কুয়াশা ও মৃদু শীতের আমেজ লক্ষ্য করা যায় তবে এমন পরিবেশ বিরল। সাধারণত এই সময়ে কাঠফাটা রোদ থাকার কথা থাকলেও, বাষ্পীয় কুয়াশায় ভোরবেলা প্রকৃতি আচ্ছন্ন ছিলো। এই অকাল কুয়াশা ও শীতের অনুভূতি যা স্থানীয়দের কাছে বিরল।
সকাল বেলা রাস্তাঘাট, ফসলের মাঠ ও গাছপালা সাদা কুয়াশার আস্তরণে ঢেকে যাচ্ছে। ভোরে ঘন কুয়াশার কারণে সূর্য দেরিতে দেখা যাচ্ছে। ভোরে সড়কে যানবাহন হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে।
কয়েক দিনের বৃস্টির পর এ অবস্থা বিরাজ করছে।জন সাধারণ এর মতে, বায়ুমণ্ডলের আর্দ্রতা হঠাৎ বেড়ে যাওয়া এবং জলীয় বাষ্প দ্রুত ঘনীভূত হওয়ার ফলে এই ধরনের বাষ্পীয় কুয়াশা তৈরি হয়। প্রকৃতির এই খামখেয়ালি আচরণ বা ঋতু পরিবর্তনের অস্বাভাবিকতাকে অনেকেই জলবায়ু পরিবর্তনের একটি বড় লক্ষণ হিসেবে দেখছেন।
চৈত্রের এই কুয়াশা আম ও লিচুর জন্য ক্ষতিকর হতে পারে, কারণ এটি ছত্রাকজনিত রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। অস্বাভাবিক এই আবহাওয়ায় জনজীবন ও কৃষিতে প্রভাব পড়ছে।
বিশেষ করে বোরো ধানের ফসলের জন্য এটি ঝুঁকিপূর্ণ হতে পারে। চৈত্রের এই অকাল কুয়াশা ও শিশির পাতের ফলে বোরো ধানসহ রবি শস্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা তৈরি হয়েছে।কিছু কিছু জায়গায় চলতি বোরো ধানের ঝড়ো হাওয়ার জন্য মাটিতে লুটিয়ে পড়েছে।

