মো: আলম, বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানে পানির সংকট নিরসনে কাজ করবো সাচিং প্রু জেরীকে অংশগ্রহণে এক বর্ণাঢ্য মোটর শোভাযাত্রার ও গণসংবর্ধনা দিয়েছেন।
দুপুর থেকেই জেলার বিভিন্ন উপজেলা,ইউনিয়ন ও পৌর এলাকার নেতা৩০০ নং আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী এক গণসংবর্ধনা বলেন,বান্দরবানে পাহাড়ি দূর্গম এলাকায় অনেক জায়গায় শুষ্ক মৌসুমে তীব্র পানির সংকট দেখা যায় স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে এই পানির সংকটে ভূগছেন অতিশীঘ্রই আমি এই পানির সংকট নিরসন করবো।
রোববার বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩০০ নং আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরীকে বান্দরবান জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের স্বতঃস্ফূর্তকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ ব্যানার-ফেস্টুন, জাতীয় ও দলীয় পতাকা নিয়ে সড়কের দু’পাশে অবস্থান নেন। পরে এমপি সাচিং প্রু জেরী প্রবেশ করলে মুহূর্তেই তা পরিণত হয় বিশাল শোভাযাত্রায়।
শোভাযাত্রাটি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ দুপুর ২.০০ ঘটিকায় জেলা শহরের ঐতিহাসি রাজার মাঠে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সাচিং প্রু জেরী বলেন, ‘এই গণসংবর্ধনা আমার জন্য এক বিরাট সম্মানের বিষয়। আপনারা আমাকে যে ভালোবাসা ও সম্মান দিয়েছেন, তা আমি চিরদিন মনে রাখব।’ তিনি বলেন, ‘বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের মানুষের মুক্তির একমাত্র পথ হচ্ছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। আমরা সবাই মিলে সেই লক্ষ্যে কাজ করব।’
তিনি আরও বলেন,আপনারা তারেক রহমানের প্রতি এবং বিএনপি সরকারের প্রতি আস্থা রাখুন, দেশ এগিয়ে যাবে ইনশাল্লাহ। গণতন্ত্রে বিরোধী পক্ষ থাকবে, প্রতিযোগিতা থাকবে, কিন্তু তাই বলে প্রতিহিংসা করা যাবে না। কেউ অপরাধ করলে রাষ্ট্র তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আইন নিজের হাতে তুলে নেওয়া, সংঘর্ষ কিংবা সহিংসতার কোনো স্থান নেই।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অধ্যাপক ওসমান গণী যুগ্ম-আহ্বায়ক বান্দরবান জেলা বিএনপি,মিসেস মম চিং সহধর্মিণী সাচিং প্রু জেরী,যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুল মাহবুদ, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মজিবুর রশিদ, সদর উপজেলা সাবেক চেয়ারম্যান মোহাম্মদ কুদুস,জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান মিঠুনসহ বান্দরবান জেলা ও উপজেলা বিএনপি নেতা এবং সংবর্ধনা অনুষ্ঠানে হাজারো নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গণসংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুল ও সম্মাননা ক্রেস্ট দিয়ে নবনির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরীকে সংবর্ধনা জানানো হয়। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ এবং নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি।

