Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাউনিয়ায় গ্যাস সংকট নিরসনে উদ্যোগ নেব: আরিফুল ইসলাম

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৩২ pm ০৬, ফেব্রুয়ারী ২০২৬
in Lead News, রাজনীতি
A A
0

ঢাকা-১৮ আসনে জামায়াত-এনসিপিসহ ১১ দলের ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ জোটের প্রার্থী আরিফুল ইসলাম বলেছেন, ‘বাউনিয়াসহ আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে নিয়মিত গ্যাসের বিল নেওয়া হলেও পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত করা হয় না। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন মায়েরা, বিশেষ করে রান্নার সময় গ্যাস সংকট তাদের নিত্যদিনের দুর্ভোগে পরিণত হয়েছে। আমি নির্বাচিত হলে এ অঞ্চলের গ্যাস সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নিব।’

শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে তুরাগের বাউনিয়া বাজার জামে মসজিদে জুমার নামাজ শেষে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। এর আগে, বাউনিয়া বাজার ও আশপাশের এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন আরিফুল ইসলাম।

আরিফুল ইসলাম বলেন, ‘বাউনিয়া বাজার ও আশপাশের এলাকার রাস্তাঘাটের অবস্থা বেহাল দশা। বিগত সময়ে সড়ক উন্নয়নের নামে বরাদ্দ এলেও তা বাস্তবায়ন হয়নি। বরং জনপ্রতিনিধিদের অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে সাধারণ মানুষ প্রত্যাশিত সুফল থেকে বঞ্চিত হয়েছে। তবে আমরা একটি ইনসাফভিত্তিক নগরী গড়ে তুলতে চাই। সে জন্য তুরাগের প্রতিটি ওয়ার্ডের রাস্তাঘাটের উন্নয়ন নিশ্চিত করব।’

তিনি বলেন, ‘তুরাগ এলাকায় পর্যাপ্ত সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অভাব রয়েছে। এতে স্থানীয় শিক্ষার্থীরা নানাভাবে বঞ্চিত হচ্ছে। আগামী দিনে একটি নিরাপদ ও পরিকল্পিত নগরী গড়ে তুলতে হলে প্রতিটি ওয়ার্ডে জনসংখ্যার অনুপাতে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নিব। একই সঙ্গে সিটি কর্পোরেশনের মাধ্যমে নাগরিক সেবাগুলো আরো কার্যকর ও সহজলভ্য করব।’

এর আগে, সকালে কাওলা ও আশকোনা অঞ্চলের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন ঢাকা-১৮ আসনে জামায়াত-এনসিপি সমর্থিত ১০ দলীয় জোট মনোনীত এই প্রার্থী।

Tags: এনসিপিজাতীয় নাগরিক পার্টি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • লীগ অ্যাক্টিভ হয়েছে, নির্বাচন বানচালের চেষ্টা চলছে: ইনকিলাব মঞ্চ
  • কক্সবাজারে পুড়ানো হলো জব্দ ৫০০ মিটার কারেন্ট জাল
  • আধুনিক শিল্পযাত্রার অন্যতম পথিকৃৎ ঋত্বিক ঘটক
  • নরসিংদী-১ আসনে ইব্রাহিম ভুঁইয়ার সমর্থনে চিনিশপুর ইউনিয়নে জনসভা
  • জামালপুরসহ ১৪ আসনে বিজিবি ৯০০ জন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম