মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, করপোরেট মাফিয়া এখনও সক্রিয় রয়েছে। তবে অতীতে যেভাবে রমজানে বাজার সিন্ডিকেটের মাধ্যমে নিত্যপণ্যের দাম বাড়ানো হতো, সেভাবে এবার সাধারণ মানুষের পকেট কাটতে দেওয়া হবে না।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে পুরান ঢাকার মৌলভীবাজার ও বাদামতলী এলাকায় ভোক্তা অধিকার সংস্থা ও স্থানীয় প্রশাসনের সঙ্গে অভিযানে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, একজন জনপ্রতিনিধি হিসেবে তিনি অভিযানে অংশ নিয়েছেন। সম্প্রতি ভোক্তা অধিকারের অভিযান বাধাগ্রস্ত হওয়ার বিষয়টি অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেন তিনি। এছাড়া ব্যবসায়ী সমিতি ও ভোক্তা অধিকারের মধ্যে যে কোনো ভুল বোঝাবুঝি দূর করতে তিনি তৎপর রয়েছেন।
ইশরাক হোসেন আরও বলেন, রমজানে কিছু ব্যবসায়ী অতিরিক্ত মজুত ও কালোবাজারি করে নিত্যপণ্যের দাম বাড়ায়, ফলে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে। তাই ভোক্তা অধিকার সংস্থা সবসময় তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারে।

