Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

Bangla FM OnlinebyBangla FM Online
১:৫৩ pm ০১, মার্চ ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

জয়পুরহাটের কালাই উপজেলার এলতা উত্তরপাড়া গ্রামে পরকীয়া সন্দেহে স্বামী তার দ্বিতীয় স্ত্রীকে হত্যার পর পালিয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

আজ রোববার (১ মার্চ) রাত আনুমানিক তিনটার দিকে নিহতের নিজ বাড়িতে এ ঘটেছে নিহত মোছাম্মদ খালেদা (৩৫) কালাই উপজেলার এলতা উত্তরপাড়া গ্রামের আব্দুল বারী ওরফে সাইদুর (৫৫) এর দ্বীতিয় স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রায় দুই যুগ আগে কালাই উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃত মভেজ আলীর ছেলে আব্দুল বাকী ওরফে সাইদুরের সাথে একই উপজেলার এলতা উত্তরপাড়া গ্রামের মৃত আব্দুল খালেকের মেয়ে মোছাম্মদ খালেদার সাথে দ্বিতীয় বিয়ে হয়। এরপর থেকে আব্দুল বাকী ঘর জামাই হিসেবে স্ত্রীর পিতার বাড়িতে থাকেন। সেখানে তাদের সংসচরে একটি মেয়ে সন্তান রয়েছে।

২৮ ফেব্রুয়ারী শনিবার দুপুরে স্ত্রী মোবাইল ফোনে অন্য লোকের সাথে কথা বলে এমন পরকীয় সন্দেহে স্বামী তার স্ত্রীকে মারধর করে স্ত্রীর সোনার গহনা কেরে নেয়। ওই দিন সন্ধ্যায় স্থানীয়ভাবে স্বামী স্ত্রীর মধ্যে মিমাংসা করে দেন। পরে গভীর রাত আনুমানিক তিনটার দিকে স্বামী তাঁর স্ত্রীকে গলায় ওড়না ও তাঁর দিয়ে পেঁচিয়ে হত্যা করে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়।

কালাই থানার ওসি তদন্ত দীপেন্দ্রনাথ সিংহ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, স্বামী তাঁর স্তৈীকে সন্দেহের জেরে হত্যা করে পালিয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা হয়েছে। আসামিকে গ্রেফতার চেষ্টা চলছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মধ্যপ্রাচ্য সংকটে প্রধানমন্ত্রীর নজর
  • মধ্যপ্রাচ্যে প্রবাসীদের খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী
  • আখাউড়ায় বেগুন শসা লেবুতে দাম পাওয়ায় খুশি কৃষক
  • ভূমিকম্প মোকাবিলায় নতুন পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
  • বাউফলে মসজিদের জায়গা দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম