Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাজবাড়ীতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৫১ pm ২৫, ফেব্রুয়ারী ২০২৬
in অপরাধ, সারাদেশ
A A
0

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীতে স্ত্রীর সাথে পারিবারিক দ্বন্দ্বে মনোমালিন্যতে পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। তাকে মারাত্বক আহত অবস্থায় যশোর সিএমএইচে ভর্তি করা হয়েছে।

আহত ১৮১৬৮৪২ সৈনিক মোঃ ইমান মোল্লা (২৭), এসএসডি, বিইউএসএমএস, খোলাহাটি। তিনি রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামের ইয়াকুব মোল্লার ছেলে। অভিযুক্ত স্ত্রী মোছাঃ রোকসানা আক্তার (২৬)। তিনি রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের পারশেল কাটি গ্রামের মোঃ নুর ইসলাম শেখের মেয়ে।

সোমবার দিবাগত রাত ২ টার দিকে রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের পারশেল কাটি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পরিবারের সদস্যরা জানিয়েছেন, সোমবার রাতে শ্বশুরবাড়ি রাত্রি যাপন কালে তারাবির নামাজ পড়ে ঘুমিয়ে পড়ে ইমান মোল্লা। ঘুমন্ত অবস্থায় রাত ২টার সময় তার স্ত্রী মোসাঃ রোখসানা আক্তার সৈনিক মোঃ ইমান মোল্লার পুরুষাঙ্গ ধরে একটি ছুরি দিয়ে পোচ দেয়ায় সাথে সাথে মোঃ ইমান মোল্লা তার বউকে ধাক্কা দেয়। পরে আবার ছুরি দিয়ে আঘাত করে, এতে বাম হাতের তালুতে লাগে, ছুরির আঘাতে তার পুরুষাঙ্গর নিচের অংশের চামড়া কেটে যায়। সে চিৎকার দিলে পাশে রুম থেকে শশুর এবং শাশুড়ি আসে এবং সাথে সাথে তার ভাই রিমোন মোল্লাকে ফোন দিয়ে শশুর বাড়িতে আসতে বলে। শ্বশুরবাড়ি কাছে হওয়ায় দ্রুত তার মা ও তার ভাই ঘটনাস্থলে এসে উপস্থিত হয়ে রিমন মোল্লা অটো যোগে ফরিদপুর মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিএমএইচ যশোরে নিয়ে যায়।

এলাকার অনেকেই বলেন, গত ৬ বছর পূর্বে প্রেমের সম্পর্ক করে তার খালাতো বোন রোকসানা আক্তারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। গত ৩ বছর যাবৎ স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছে। ইমান মোল্লার ভাষ্যমতে, তার স্ত্রীর মানসিক সমস্যা রয়েছে। তার স্ত্রীকে কালা জাদু করেছে বলে স্ত্রী এবং ও তার পরিবারের অভিযোগ রয়েছে। তার স্ত্রী গত ৩ বছর ৬ মাস যাবৎ বাবার বাড়িতে অবস্থান করছেন। ইউনিটে থাকাকালীন সময়ে তার স্ত্রী ও ছেলের অসুস্থতার কথা বলে ছুটিতে নিয়ে আসেন। ছুটিতে থাকাকালীন সময়ে এ ঘটনা ঘটে। তার রায়ার মোল্লা বয়স (৩ বছর ৫ মাস) নামে একটি ছেলে রয়েছে।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, বিষয়টি জানতে পেরেছি। তবে কেউ কোন অভিযোগ দায়ের করেনি।

Tags: অপরাধদুর্ঘটনাবিশেষ নিউজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পরিবর্তন চায় বলেই ৬৯ ভাগ মানুষ হ্যাঁ ভোট দিয়েছে: জামায়াত আমির
  • বান্দরবানে লামায় বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু
  • অবসরের পরও সরকারি বাসায় বসবাসের অভিযোগ
  • ১৫ মার্চের মধ্যে নির্বাচনি ব্যয়ের হিসাব জমা দিতে হবে: ইসি
  • সংরক্ষিত নারী আসনে আলোচনায় সাবেক ছাত্রদল নেত্রী ফাহমিদা মজিদ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম