আগামী ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট চালু হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।
কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমানের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমান সরকার হজের ব্যয় কমানোর বিষয়টি নিয়ে কাজ করছে কি না—এ বিষয়ে তিনি জানান, ২০২৬ সালের হজ প্যাকেজ ইতোমধ্যে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সৌদি আরব ও বাংলাদেশের বিভিন্ন খাতে প্রয়োজনীয় অর্থ পরিশোধ করা হয়েছে এবং ভিসাসহ অন্যান্য আনুষ্ঠানিক কার্যক্রমও সম্পন্ন হয়েছে।
তিনি আরও বলেন, আগামী ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে। পাশাপাশি ২০২৭ সালের হজ প্যাকেজ প্রণয়নের সময় হজযাত্রীদের সুবিধা ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হবে।

