Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চাঁদা তুলতে আসলে খুঁটির সঙ্গে বেঁধে রাখবেন: সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৩৫ pm ১৮, ফেব্রুয়ারী ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। কেউ চাঁদা তুলতে আসলে তাকে খুঁটির সঙ্গে বেঁধে রেখে পুলিশে খবর দেওয়ার জন্য ক্ষুদ্র ব্যবসায়ীদের পরামর্শ দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর রাতেই নিজ নির্বাচনী এলাকা দেবিদ্বারে ফেরেন হাসনাত আবদুল্লাহ। এ সময় তিনি স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে দেখা করেন এবং তাদের অভাব-অভিযোগ শোনেন। সেখানেই তিনি চাঁদাবাজদের বিরুদ্ধে এই কঠোর হুঁশিয়ারি দেন।

ব্যবসায়ীদের উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন, “দেবিদ্বারে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না। যে ব্যক্তি চাঁদা তোলে তার নাম শাহ আলম। সে যদি নির্ধারিত এলাকার বাইরে চাঁদা নিতে আসে, তবে তাকে আটকে রাখবেন এবং পুলিশে সোপর্দ করবেন।” তিনি আরও যোগ করেন যে, যারা এসব চাঁদাবাজদের আশ্রয়-প্রশ্রয় দেবে, তাদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাজারের ইজারা নিয়ে অনিয়মের অভিযোগ প্রসঙ্গে এই সংসদ সদস্য সরাসরি এক ইজারাদারকে মোবাইল ফোনে কল করে সতর্ক করেন। তিনি বলেন, “কাঁচাবাজারের ইজারা নিয়েছেন, নির্দিষ্ট বাজার এলাকার ভেতরেই ইজারার টাকা তুলতে হবে। এর বাইরে চাঁদা নিতে এলে পাবলিক ধরে পিটাবে, তখন আমার কিছু করার থাকবে না। আইনশৃঙ্খলা রক্ষায় তখন কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

সংসদ সদস্যের এমন সরাসরি ও সাহসী পদক্ষেপে সাধারণ ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। বিশেষ করে রাস্তার পাশের ক্ষুদ্র ব্যবসায়ীরা আশার আলো দেখছেন যে, দীর্ঘদিনের এই চাঁদাবাজির সংস্কৃতি থেকে দেবিদ্বার মুক্ত হবে।

Tags: সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আটলান্টিকের ঢেউয়ে ভাসা স্বপ্নের মসজিদ
  • এডুকেশন সেক্টরে শুধু হাই জাম্প না, পোল ভল্ট জাম্প দিতে হবে: শিক্ষামন্ত্রী
  • স্বাস্থ্যকে জনগনের দোড়গোরায় পৌঁছে দিতে চাই: স্বাস্থ্যমন্ত্রী
  • ঢাকায় বিশ্বকাপ নায়ক ওজিল
  • চাঁদা তুলতে আসলে খুঁটির সঙ্গে বেঁধে রাখবেন: সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম