সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে জামিন দেওয়া হয়েছে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবি সঠিক নয় বলে জানিয়েছে ফ্যাক্টচেক অনুসন্ধান।
গত মঙ্গলবার (৭ এপ্রিল) ভোরে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে ওই দিনই ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তার রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ফ্যাক্টচেক অনুসন্ধান অনুযায়ী, তার জামিন বা মুক্তির বিষয়ে কোনো নির্ভরযোগ্য সংবাদমাধ্যমে তথ্য পাওয়া যায়নি। বরং আদালতের আদেশ অনুযায়ী তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।
জুলাই আন্দোলন চলাকালে লালবাগ থানায় দায়ের করা একটি হত্যা চেষ্টার মামলায় তাকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে।
সুতরাং, শিরীন শারমিন চৌধুরীর জামিন হয়েছে—এমন তথ্যটি সম্পূর্ণ ভিত্তিহীন বলে নিশ্চিত করা হয়েছে।

