Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কনকনে ঠান্ডায় শরীর গরম রাখতে যা করবেন

Nuri JahanbyNuri Jahan
১:৪৬ pm ১০, জানুয়ারী ২০২৬
in Semi Lead News, লাইফস্টাইল
A A
0

নুরী আক্তার মুন, ডেস্ক রিপোর্ট:

শীতের তীব্রতা বাড়ছে। দেশের কিছু অঞ্চলে ইতিমধ্যে তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। মাঝেমধ্যে রোদ উঠলেও শীতের কণ্ঠতা কমেনি। যাদের বাতের ব্যথা, শ্বাসকষ্ট বা ঠান্ডাজনিত সমস্যা আছে, তাদের জন্য দুর্ভোগ আরও বেড়েছে। এ পরিস্থিতিতে শরীরকে যত গরম রাখা যায়, ততই ভালো। শীতের দিনে কয়েকটি খাবার শরীর গরম রাখতে বিশেষভাবে উপকারী।

শীতকালে গরম রাখার জন্য খাবার:

 

১. আদা:
আদার মধ্যে থাকা প্রাকৃতিক থার্মোজেনিক উপাদান শরীরের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে। ঠান্ডা লাগার ভাব দূর করে এবং সংক্রমণের হাত থেকেও শরীরকে রক্ষা করে। যারা পেটের সমস্যায় ভুগছেন, তারা নিয়মিত আদা খেতে পারেন।

২. রসুন:
রসুন ইমিউন-বুস্টিং উপাদানসমৃদ্ধ। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে রক্ত সঞ্চালন সচল রাখে এবং শরীরকে গরম রাখে। নিয়মিত রসুন খেলে হাঁচি-কাশির সমস্যাও কমে।

৩. দারুচিনি:
চায়ের সঙ্গে চিনি না দিয়ে দারুচিনি ব্যবহার করতে পারেন। দারুচিনি বিপাক হার বাড়ায় এবং কনকনে ঠান্ডাতেও শরীরকে গরম রাখে। এটি থার্মোজেনিক ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদানসমৃদ্ধ। স্ন্যাকস বা বিভিন্ন খাবারের সঙ্গে মিশিয়ে খাওয়া যায়।

৪. কাঠবাদাম:
কাঠবাদামে স্বাস্থ্যকর ফ্যাট, প্রোটিন এবং ভিটামিন ই রয়েছে। শীতে প্রতিদিন এক মুঠো কাঠবাদাম খেলে শরীর গরম থাকে, কাজ করার শক্তি বৃদ্ধি পায় এবং রোগের ঝুঁকি কমে।

৫. মসুর ডাল:
মসুর ডাল প্রোটিন, ফাইবার ও প্রয়োজনীয় খনিজে সমৃদ্ধ। শীতের দিনে মসুর ডালের পাতলা ঝোল খেলে শরীর হাইড্রেটেড ও গরম থাকে। এতে সারাদিন কাজ করার শক্তি পাওয়া যায়।

শীতে এই খাবারগুলো নিয়মিত খেলে শরীর সুস্থ, উষ্ণ ও শক্তিশালী থাকবে।

Tags: অ্যান্টিঅক্সিডেন্টঠান্ডা লাগা প্রতিরোধতাপমাত্রাপ্রাকৃতিক থার্মোজেনিকশীতশীতকালস্বাস্থ্যস্বাস্থ্যকর খাবার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নির্বাচনে আইন-শৃঙ্খলা প্রশ্নে কোনো আপস হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • ডিবি পরিচয়ে ব্যবসায়ীদের অপহরণ করে মুক্তিপণ আদায়
  • টাঙ্গাইল জেলা বাংলাদেশ জামায়েত ইসলামীর সমাবেশে ডা. শফিকুর রহমান
  • শিক্ষার্থীদের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরবে জামায়াত
  • শ্যামনগর কাশিমাড়ী জামায়াত প্রার্থী গাজী নজরুলের জনসভা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম