জনপ্রিয় ইসলামিক স্কলার ও আলোচক ড. মিজানুর রহমান আজহারী ভোটারদের কেন্দ্রে এসে ভোট দেওয়ার মাধ্যমে নিজের প্রতিনিধিত্ব নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সামাজিক মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, “আমি ভোট দিয়েছি। আপনারাও ভোট দিন। নিজের প্রতিনিধিত্ব নিশ্চিত করুন।”
এর আগে একটি পোস্টে গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার বিষয়ে তিনি মন্তব্য করেছেন, “কিছু পয়েন্টে আপত্তি থাকলেও, গণভোটের বেশিরভাগ পয়েন্ট ইতিবাচক। সার্বিকভাবে গণভোটে ‘হ্যাঁ’ দেওয়াটাই বাংলাদেশের ভবিষ্যতের জন্য কল্যাণকর মনে করি। তুলনামূলকভাবে এটি বেটার অপশন।”
ড. আজহারী আরও বলেন, “রাষ্ট্র কাঠামোর সংস্কার এবং ক্ষমতাকে কেন্দ্রীভূত করার পথ বন্ধ করতে চাইলে গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার বিকল্প নেই। পরে জুলাই সনদের নামে কৌশলে মূল্যবোধবিরোধী কোনো আইন প্রণয়ন করতে চাইলে এদেশের আপামর ধর্মপ্রাণ জনগণ সেটাকে রুখে দেবে, ইনশাল্লাহ।”

