Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ছেলে সহজকে আবেগঘন চিঠিতে যা লিখেছিলেন অভিনেতা রাহুল

Bangla FM OnlinebyBangla FM Online
৫:০৭ pm ৩০, মার্চ ২০২৬
in বিনোদন
A A
0

ফাদার্স ডে উপলক্ষে ছেলে সহজকে উদ্দেশ করে আবেগঘন এক চিঠি লিখেছেন অভিনেতা রাহুল। চিঠিতে তিনি নিজের জীবন, সংগ্রাম, ভালোবাসা এবং সন্তানের প্রতি মূল্যবোধের বার্তা তুলে ধরেছেন।

চিঠির শুরুতেই তিনি জানান, আগে কখনো ‘ফাদার্স ডে’ বা ‘মাদার্স ডে’ আলাদা করে উদযাপন করতেন না। তবে এখন এসব দিনকে তিনি সন্তানের কাছে আসার একটি অজুহাত হিসেবে দেখেন।

চিঠিতে তিনি তুলে ধরেন, কীভাবে খুব অল্প বয়সে অভিনয়জগতে কাজ করতে গিয়ে তার ও সন্তানের মায়ের পরিচয় ও বন্ধুত্ব গড়ে ওঠে। দুজনেই সাধারণ পরিবার থেকে উঠে এসে কঠোর পরিশ্রম ও অপমান সহ্য করে নিজেদের অবস্থান তৈরি করেছেন।

  • ছেলের উদ্দেশে তিনি লিখেছেন,
    অর্থ ও ক্ষমতার ভিত্তিতে মানুষকে বিচার করা সবচেয়ে বড় অশিক্ষা। তাই জীবনে যেখানেই থাকুক, যেন প্রতিটি মানুষকে সম্মান করতে শেখে এটাই তার প্রত্যাশা।

সন্তানের জন্মের স্মৃতি উল্লেখ করে তিনি জানান, সন্তান আসার খবর পেয়ে তারা আনন্দে আত্মহারা হয়ে পড়েছিলেন। সন্তানের মা নিজের হাতে সবকিছু তৈরি করে লালন-পালন করেছেন, যা তার কাছে এক অনন্য অভিজ্ঞতা।

চিঠির গুরুত্বপূর্ণ অংশে তিনি মায়ের ত্যাগ ও সংগ্রামের কথা তুলে ধরে বলেন, সন্তানরা সাধারণত মায়ের ভালোবাসা অনুভব করলেও তার কষ্টগুলো দেখতে পায় না। তাই মায়ের প্রতি যত্নশীল ও সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানান তিনি।

এছাড়া তিনি ছেলেকে নিজের ভাষা বাংলা এবং তার সংস্কৃতি উত্তরাধিকার হিসেবে দিয়ে যাওয়ার কথাও উল্লেখ করেন।

চিঠির শেষ অংশে উঠে আসে এক আবেগঘন মুহূর্ত। ছেলে একদিন তাকে জিজ্ঞেস করেছিল, আমি এই ঘরে থাকতাম না, বাবা? এখন আর থাকি না কেন? এই প্রশ্নের উত্তর তার কাছে সেদিনও ছিল না, আজও নেই এ কথা জানিয়ে সন্তানের কাছে ক্ষমা প্রার্থনা করেন তিনি।

চিঠিটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং অনেকেই এটিকে একজন বাবার গভীর ভালোবাসা ও অনুভূতির প্রকাশ হিসেবে দেখছেন।

Tags: অভিনেতা রাহুলবিশেষ নিউজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • প্রেমের সম্পর্কে বাধা দেওয়ায় বাবাকে বিষ খাইয়ে হত্যা
  • সংসদ অধিবেশন দেখলেন ভিভিআইপি লাউঞ্জে জাইমা রহমান
  • মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং পদত্যাগ, রাষ্ট্রপতি পদে লড়ার ঘোষণা
  • ঝালকাঠিতে ছাত্রদল নেতার মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু
  • সৈয়দপুরে অগ্নিকাণ্ডে ৭ পরিবারের সর্বস্ব পুড়ে ছাই, অক্ষত পবিত্র কোরআন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম